লাফিয়ে বাড়ছে তেলের দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুন, ২০২৫

লাফিয়ে বাড়ছে তেলের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৫ |
ইসরাইল বুধবার রাতে ইরানের নাতাঞ্জ ও আরাকের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে ঘোষণা দেওয়ার পর বৃহস্পতিবার বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে গেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বৃহত্তর যুদ্ধ ও তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। প্রতিবেদন অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ফিউচার্স ৮৮ সেন্ট বা ১.১৫ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি দাঁড়ায় ৭৭.৫৮ ডলারে। এর আগের দিনও বাজারে তেলের দাম উচ্চমাত্রার ওঠানামা লক্ষ্য করা যায়। ইরান-ইসরাইল সংঘাতের জেরে বুধবার তেলের মূল্য ২.৭ শতাংশ পর্যন্ত পড়ে যায়, যদিও পরে আবার তা ০.৩ শতাংশ বৃদ্ধি পায়। আইজি মার্কেট বিশ্লেষক টনি সাইকামোর বলেন, ‘ইসরাইল-ইরান উত্তেজনার পরবর্তী ধাপ— অর্থাৎ, যুক্তরাষ্ট্র হামলা চালাবে নাকি শান্তি আলোচনায়

যাবে—তা স্পষ্ট না হওয়া পর্যন্ত তেলের দামে ঝুঁকিভিত্তিক প্রিমিয়াম বজায় থাকবে’। গোল্ডম্যান স্যাকস এক বিশ্লেষণে জানায়, ইরান থেকে তেল সরবরাহ কমে যাওয়ার সম্ভাবনা এবং বিস্তৃত সংঘর্ষের ঝুঁকির কারণে ব্যারেল প্রতি ১০ ডলার পর্যন্ত ভূ-রাজনৈতিক প্রিমিয়াম যৌক্তিক। এমনকি ব্রেন্ট ক্রুড ৯০ ডলারের ওপরে উঠে যেতে পারে। বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র ইসরাইলের হামলায় যোগ দেবে কিনা, সে বিষয়ে এখনো তিনি সিদ্ধান্ত নেননি। এ বিষয়ে ফিলিপ নোভা-এর বিশ্লেষক প্রিয়াঙ্কা সচদেবা বলেন, ‘ট্রাম্পের পররাষ্ট্রনীতির অনিশ্চয়তা বাজারকে অস্থির করে রেখেছে। তেলের সরবরাহ ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে এমন কোনো স্পষ্ট সংকেতের অপেক্ষায় রয়েছে বাজার’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?