লক্ষ্মীপুরে মাদ্রাসায় হাফেজি পড়ুয়া শিশু ছাত্রকে ধর্ষণ, মাওলানা গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ July, ২০২৬

লক্ষ্মীপুরে মাদ্রাসায় হাফেজি পড়ুয়া শিশু ছাত্রকে ধর্ষণ, মাওলানা গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ July, ২০২৬ |
লক্ষ্মীপুরে কোরানে হাফেজ হওয়ার বাসনায় মাদ্রাসায় ভর্তি হওয়া এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মাদ্রাসার মুহতামিম (অধ্যক্ষ) গ্রেপ্তার করছে চন্দ্রগঞ্জ থানা-পুলিশ। আজ ২০শে জুলাই, সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ব্যক্তির মাওলানা আব্দুল আহাদ। তিনি পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসার প্রধান। এর আগে গতকাল রোববার রাতে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী বাজার এলাকার দিঘলী রাস্তার মাথা এলাকার মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগী শিশুটির বরাতে জানা যায়, শনিবার রাত প্রায় ৯টার দিকে মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে অভিযুক্ত শিক্ষক তার ব্যক্তিগত কক্ষে ডেকে নেন। সেখানে তাকে ধর্ষণ করেন। পরদিন ওই শিশুটি মাদ্রাসা থেকে পালিয়ে নিজ বাড়িতে গিয়ে তার মাকে পুরো ঘটনাটি জানায়। পরে পরিবারের সদস্যরা

বিষয়টি পুলিশ ও স্থানীয়দের অবহিত করার পর তাকে গ্রেপ্তার করা হয়। ওই রাতেই নির্যাতিত শিশুটির পরিবার থানায় একটি মামলা দায়ের করে। বিষয়টি নিশ্চিত করে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় মাওলানা আব্দুল আহাদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা? শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী? সিলেট হৃদয়ের মহাকাব্যিক ২৪২*, অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের লিড আরেক দফা বাড়ল সবধরনের চালের দাম দেশে এলপিজির মোট চাহিদার ৮৫ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের একক দখলে জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান সুনামগঞ্জে ৭ নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ