ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না
রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়
‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩
২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে?
রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা
আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি
শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম
র্যাবের নতুন মুখপাত্র ইন্তেখাব
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার (মুখপাত্র) দায়িত্ব পেয়েছেন উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী।
বুধবার র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি মুত্তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
মুত্তাজুল ইসলাম জানান, বর্তমান মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের স্থলাভিষিক্ত হবেন ইন্তেখাব চৌধুরী। বৃহস্পতিবার ইন্তেখাব চৌধুরী তার দায়িত্ব বুঝে নেবেন।
র্যাব প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ১৩ জন কর্মকর্তা মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইন্তেখাব চৌধুরী হচ্ছেন ১৪তম মুখপাত্র।বর্তমান মুখপাত্র আশিকুর রহমান আইন ও গণমাধ্যম শাখার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে বাহিনীটির অপারেশন উইংয়ের পরিচালকের (অতিরিক্ত) দায়িত্বও পালন করছেন।



