ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার
মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা
মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে
ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে
৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের
পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের
তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’
রোববার সিইসির সঙ্গে বসছে এনসিপি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।রোববার (২০ এপ্রিল) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হবে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন।
বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, ‘সভায় নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন আইন, নিবন্ধনের সময়সীমা ও নির্বাচন কেন্দ্রিক নানান বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।’
সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করবে। প্রতিনিধিদলের আরও উপস্থিত থাকবেন- যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনূভা জাবীন।



