রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুলাই, ২০২৬

রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুলাই, ২০২৬ |
২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ পর্তুগাল ও ক্রোয়েশিয়ার বহুল প্রতীক্ষিত ম্যাচকে ঘিরে টিকিটের চাহিদা তুঙ্গে। সেই চাহিদার প্রভাব পড়েছে পুনর্বিক্রয় বাজারেও। কানাডার টরন্টোতে অনুষ্ঠিতব্য এই ম্যাচের কিছু টিকিটের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ লাখ টাকা পর্যন্ত পৌঁছেছে। স্থানীয় সংবাদমাধ্যম সিটিভি নিউজ জানিয়েছে, অনলাইন পুনর্বিক্রয় প্ল্যাটফর্ম সিটগ্যাকে কিছু আসনের মূল্য ৩০ হাজার কানাডিয়ান ডলারেরও বেশি নির্ধারণ করা হয়েছে। এছাড়া সিটগ্যাক ও স্টাবহাবে আরও অনেক টিকিট কয়েক হাজার কানাডিয়ান ডলারে বিক্রির জন্য তালিকাভুক্ত রয়েছে। সবচেয়ে কম দামের একক টিকিটও ২ হাজার ৬০০ কানাডিয়ান ডলারের বেশি দামে বিক্রি হতে দেখা গেছে। অথচ ফিফা ২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রি শুরু করলে একই ম্যাচের টিকিটের মূল্য

ছিল ৩৩৫ থেকে ৮৭৫ কানাডিয়ান ডলারের মধ্যে। ম্যাচটি ঘিরে টরন্টোতে ব্যাপক আগ্রহের অন্যতম কারণ শহরটির বড় পর্তুগিজ ও ক্রোয়েশীয় সম্প্রদায়। বৃহত্তর টরন্টো এলাকায় প্রায় ১ লাখ ৪০ হাজার পর্তুগিজ বংশোদ্ভূত এবং প্রায় ৩৫ হাজার ক্রোয়েশীয় বংশোদ্ভূত মানুষের বসবাস। ফলে দুই দেশের সমর্থকদের মধ্যে ম্যাচের টিকিট নিয়ে তীব্র প্রতিযোগিতা তৈরি হয়েছে। টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির আরেকটি কারণ ম্যাচটির আবেগঘন গুরুত্ব। পর্তুগাল কিংবা ক্রোয়েশিয়া—যে দলই হেরে যাবে, সেটিই হতে পারে দুই কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো বা লুকা মদ্রিচের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ। অন্যদিকে জয়ী দল নিশ্চিত করবে শেষ ষোলোর টিকিট। এদিকে টিকিটের অতিরিক্ত মূল্য নিয়ে আইনি প্রশ্নও উঠেছে। টরন্টো যে অন্টারিও প্রদেশে অবস্থিত, সেখানে চলতি

বছরই মূল দামের চেয়ে বেশি দামে টিকিট পুনর্বিক্রয় নিষিদ্ধ করে আইন পাস হয়েছে। তবে পুনর্বিক্রয় প্ল্যাটফর্মগুলোর দাবি, বিক্রেতারা মূল টিকিট কত দামে কিনেছিলেন তা যাচাই করা কঠিন হওয়ায় আইনটি বাস্তবায়ন করা বেশ চ্যালেঞ্জিং।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম