রোজায় সরবরাহ ঠিক রাখতে সিটি ও মেঘনা গ্রুপকে অনুরোধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৫

রোজায় সরবরাহ ঠিক রাখতে সিটি ও মেঘনা গ্রুপকে অনুরোধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৫ |
রোজায় ভোজ্যতেলের সরবরাহে যাতে কোনো ধরনের ঘাটতি না হয় সেজন্য মেঘনা ও সিটি গ্রুপকে অনুরোধ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। শনিবার এ দুটি পরিশোধন কারখানা পরিদর্শনকালে তিনি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ অনুরোধ করেন। এ সময় অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও সহকারী পরিচালকরা উপস্থিত ছিলেন। এ দিন অধিতদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কারখানা পরিদর্শনে সিটি গ্রুপের বিগত ১ মাসের তথ্য যাচাই-বাছাই করে দেখা যায়, শনিবার তারা মোট ১১ হাজার ৯৩৮ টন পাম অয়েল আমদানি, ১২ হাজার ২৭২ টন উৎপাদন ও ১১ হাজার ১১২ টন সরবরাহ করেছে।

এই একই সময়ে ২০ হাজার ২৫ টন সয়াবিন তেল আমদানি, ৩৩ হাজার ৪৫২ টন উৎপাদন ও ২৯ হাজার ৪১৫ টন সরবরাহ করেছে। সবমিলিয়ে ১-১৭ জানুয়ারি পর্যন্ত মোট ১৭ হাজার ১৮০ টন সয়াবিন তেল ও ৩ হাজার ৭৯৬ টন পামওয়েল সরবরাহ করা হয়েছে। অপরদিকে, অধিদপ্তরের পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন এবং পরিচালক (অভিযোগ এ তদন্ত) মোহাম্মদ আজিজুল ইসলাম মেঘনা ভেজিটেবল অয়েল পরিদর্শন করেন। এ সময়, মেঘনা গ্রুপের সোনারগাঁও সিড ক্রাশিং মিলস লিমিটেডের কাছ থেকে বিগত ১ মাসের ভোজ্যতেল আমদানি ও উৎপাদন তথ্য সংগ্রহ করা হয়। তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, মেঘনা গ্রুপ গতবছরের ডিসেম্বর মাসে মোট ৫০ হাজার ৫৯১

টন সয়াবিন তেল আমদানি ও ৩৭ হাজার ৬১৮ টন সরবরাহ করেছে। পাশাপাশি ১৪ হাজার ৩০৭ টন পরিশোধিত পাম তেল আমদানি ও ৮ হাজার ৮০৪ টন সরবরাহ করেছে। এ ছাড়া চলতি মাসে মোট ৪০ হাজার ৫৮৯ টন সয়াবিন আমদানি ও ২৪ হাজার ৪৯৭ টন সরবরাহ করেছে। এ ছাড়া ৯ হাজার ৯৫৪ টন পরিশোধিত পাম তেল আমদানি ও ৬ হাজার ৯৪২ টন সরবরাহ করেছে। পরিদর্শন শেষে আসন্ন রমজানসহ সারাবছর যেন বাজারে সরবরাহ চেইনে ঘাটতি না হয় সে ব্যাপারে সিটি গ্রুপ ও মেঘনা গ্রুপকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে অনুরোধ জানানো হয়। তবে নারায়ণগঞ্জের বাংলাদেশ এডিবল অয়েল কারখানায় গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার কাউকে

না পাওয়ার কারণে এবং যানজটের কারণে শবনম ভেজিটেবল অয়েল (টিকে গ্রুপ) পরিদর্শন করা সম্ভব হয়নি বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল