রেলের উন্নয়নে ৪৪ কোটি দেবে দক্ষিণ কোরিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ January, ২০২৫

রেলের উন্নয়নে ৪৪ কোটি দেবে দক্ষিণ কোরিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ January, ২০২৫ |
বাংলাদেশের রেলপথের উন্নয়নে ৪৪ কোটি ৩০ লাখ টাকা অনুদান দেবে দক্ষিণ কোরিয়া। ইম্প্রুভমেন্ট প্রজেক্ট অব রোলিং স্টোক ম্যানেজমেন্ট অ্যান্ড মেইনটেন্স প্রকল্পের আওতায় এ অনুদান দেবে দেশটি। রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অফিস কক্ষে বাংলাদেশ সরকার ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এ চুক্তি সই হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে ভূমি অবকাঠামো এবং পরিবহন মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ইয়ং উও চুক্তি সই করেন। প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো কোরিয়া এক্সিম ব্যাংকের ইডিসিএফ অর্থায়নে বাংলাদেশ রেলওয়েতে ইতোপূর্বে সংগৃহীত লোকোমোটিভসমূহের টেকসই রক্ষণাবেক্ষণের জন্য পরামর্শক সেবা প্রদান, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ এবং প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা বৃদ্ধি করা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা