রেকর্ড গড়ে প্রত্যাবর্তনের গল্প লিখলেন মেসি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৪

রেকর্ড গড়ে প্রত্যাবর্তনের গল্প লিখলেন মেসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৪ |
ক্রমাগত দীর্ঘ হচ্ছিল ইনজুরির সময়টা। বাড়ছিল ভক্তদের অপেক্ষাও। সবুজ ঘাসের গোল বলটাও যেনো মিস করতে শুরু করেছিলো আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসিকে। অবশেষে মাঠে ফেরার গানে শুধু সাড়াই দেননি এলএমটেন। ৩৭ বছর বয়সে ইনজুরি থেকে দুই মাস দুই দিন পর ফিরে জোড়া গোলে রিতীমত মাতালেন মঞ্চ, মেজর লিগে রেকর্ড গড়ে পেলেন ম্যাচ সেরার পুরস্কার। ভক্তদের ভাষায়, ‘দ্য কিং ইজ ব্যাক’। দুইয়ের গল্পে তাল মিলিয়ে ম্যাচের ২ মিনিটেই পিছিয়ে পড়ে মায়ামি। সেখান থেকেই উত্থানের গল্প লেখেন লিওনেল মেসি। ২৬ এ প্রথম ৪ মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল। গল্পের এখানেই শেষ নয়। যোগ করা সময়ের ৮ মিনিটের মাথায় বন্ধু সুয়ারেজের স্কোরশিটে নাম লেখানোর গোলে

করেছেন অ্যাসিস্ট। এবারের উদযাপনটাও ছিল ভিন্ন। ম্যাচ শেষে লিওনেল মেসি বলেন, সত্যি কথা বলতে, আমি কিছুটা ক্লান্ত। মায়ামি গরম এবং আর্দ্রতা সহায়ক নয়। তবে আমি মাঠে ফিরতে উন্মুখ ছিলাম। মাঠ থেকে দূরে থাকার সময়টা অনেক লম্বা হয়ে গিয়েছিল। ফিলাডেলফিয়ার বিপক্ষে দলকে ৩-১ গোলে জয়ের পথে এদিন নতুন এক রেকর্ডও গড়েছেন মেসি। এই ম্যাচের পর মেজর লিগ সকারে ১৯ ম্যাচে মেসির গোল ১৫ এবং অ্যাসিস্টও ১৫টি। যা এমএলএসের ইতিহাসে দ্রুততম ১৫ গোল ও ১৫ অ্যাসিস্টের রেকর্ড। ফিরে আসার অনুভুতিটাও তাই বিশেষ। লিওনেল মেসি বলেন, ধীরে ধীরে আমি দলের সঙ্গে অনুশীলন শুরু করি এবং ভালো অনুভব করতে থাকি। এ কারণে আমি শুরু থেকে মাঠে থাকার

সিদ্ধান্ত নিই। আমি খুবই আনন্দিত এবং তৃপ্ত। মেসির ফেরা নিয়ে গত দুমাসে অসংখ্য প্রশ্নের উত্তর দিতে হয়েছে মায়ামি কোচ জেরার্দো মার্টিনোকে। অবশেষে ফুলফিট মেসিকে মাঠে পেয়ে দারুন খুশি মায়ামি কোচ। মার্টিনো বলেন, আমি খুবই আনন্দিত যে লিও ম্যাচটা শেষ করে আসতে পেরেছে। ৯০ মিনিট মাঠে থাকতে পেরেছে সে। মেসি খুব ভালো অনুভব করছে। ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি ছিল পেশাদার ক্যারিয়ারে মেসির ৮৪০তম গোল। সর্বাচ্চ গোলের রেকর্ডে মেসির সামনে আছেন কেবলই একজন, তারই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনাল্ডো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড ‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’, বললেন জামায়াত আমির আন্দোলন-বিপ্লবে পড়াশোনায় ভাটা: ১৫ বছরের সর্বনিম্নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার ইলিশের জেলাতেই নাগালের বাইরে ইলিশ: ৩ মণ ধান বেচে মিলল ১ কেজি ইলিশ বিএনপির সাধারণ সম্পাদককে কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ ‘সম্পর্ক উন্নয়নে’ চীন সফরের পর ‘র’ প্রধান এখন বাংলাদেশে বেতন দিচ্ছে না বাফুফে, ফেসবুকে ব্রিটিশ কোচ লিখলেন, ‘খুব ভয়ে আছি’ ডিজিএফআই’র আমন্ত্রণে ঢাকায় ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা: জামায়াতের সাথে মার্কিন থিংক ট্যাংকের বৈঠক এসএসসি ও সমমানের পরীক্ষায় ৭ লাখ ফেল, শিক্ষামন্ত্রী মিলনের কারসাজি- অভিযোগ শিক্ষার্থীদের ‘আমিররাও বখরা খায়’, আমিরের উদ্দেশ্যে উপজেলা জামায়াত নেতার ফেসবুকে ক্ষোভ র‌্যাবের হেলিকপ্টার কি ছয়তলার উচ্চতায় নেমে এসেছিল? র‌্যাবের হেলিকপ্টার কি ছয়তলার উচ্চতায় নেমে এসেছিল? মানিকগঞ্জে রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার ছাত্রলীগ কর্মী শিহাবের খুনিদের বিচার দাবি ছাত্রলীগের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার রোনালদোর বিয়ের গুঞ্জনে গির্জার সামনে শত শত মানুষ মানবিক বিভাগে প্রতি ১০০ ছাত্রে ফেল ৫৯ জন