রূপপুর প্রকল্পে আরেক রুশ নাগরিকের মৃত্যু: বিদেশি কর্মীদের মৃত্যুর ধারা অব্যাহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ May, ২০২৬

রূপপুর প্রকল্পে আরেক রুশ নাগরিকের মৃত্যু: বিদেশি কর্মীদের মৃত্যুর ধারা অব্যাহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ May, ২০২৬ |
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসন এলাকা ‘গ্রিনসিটি’ থেকে রাশিয়ার নাগরিক লাতিপভ ভিল (৫২) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ মে) রাত ৮টার দিকে গ্রিনসিটির ২১ নম্বর ভবনের একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত লাতিপভ ভিল রূপপুর প্রকল্পের অন্যতম ঠিকাদারি প্রতিষ্ঠান রোজেনারগোঅ্যাটম (Rosenergoatom)-এর হয়ে কর্মরত ছিলেন। প্রকল্প-সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার রাতে নিজ কক্ষে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর সহকর্মীরা। দীর্ঘ সময় সাড়া না পাওয়ায় প্রকল্প কর্তৃপক্ষকে জানানো হয়। গ্রিনসিটির দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার

পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় প্রকল্প এলাকায় কর্মরত বিদেশি কর্মীদের মধ্যে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রুশ ও অন্যান্য বিদেশি কর্মীদের মৃত্যুর ঘটনা এটাই প্রথম নয়। গত কয়েক বছরে একাধিক রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে, যা নিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক মহলে আলোচনা-সমালোচনা চলছে। এছাড়া হার্ট অ্যাটাক, স্ট্রোক, আত্মহত্যা ও দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রকল্প এলাকায় হাজার হাজার রুশ প্রকৌশলী ও বিশেষজ্ঞ কর্মরত রয়েছেন। রূপপুরে প্রকল্পে আরও মৃত্যুর খবর রূপপুর প্রকল্প বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটমের সহায়তায় নির্মিত এ প্রকল্পের দুটি ইউনিটের কাজ চলছে। প্রকল্পের অগ্রগতি যেমন ত্বরান্বিত

হয়েছে, তেমনি বিদেশি কর্মীদের মৃত্যুর ঘটনা বারবার উদ্বেগ তৈরি করছে। পুলিশ জানিয়েছে, লাতিপভ ভিলের মৃত্যুর ঘটনা খতিয়ে দেখা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। প্রকল্প কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে তদন্তে সহযোগিতা করছে। ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশের পর আরও বিস্তারিত তথ্য জানা যাবে। এ ধরনের মৃত্যুর ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রকল্প এলাকায় চিকিৎসা সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মহাসমাবেশে যাওয়ার পথে গ্রাম পুলিশ প্রধানের মৃত্যু ডিসেম্বর নিয়ে মন্তব্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নেই: উপদেষ্টা তিতুমীর প্রথম ধাপে হাজারের বেশি ইউপিতে ভোটের প্রস্তুতি ইসি’র ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেয়ে আইজেনকটের আহ্বান ইহুদিবিদ্বেষ থাকলে জার্মানি ছাড়ার আহ্বান চ্যান্সেলর মের্ৎসের ভোটার তালিকা নিয়ে বিতর্ক: পদত্যাগ করলেন আরও এক বিচারপতি উজিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা বায়জিদ হোসেনের গোপন ভিডিও অভিযোগে জেলহাজতে বিদেশি আইনজীবী পর্যবেক্ষক হিসেবে আনতে পারবেন সালমান এফ রহমান ভূমি নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার সুপারিশ অগ্রণী ব্যাংকে ৩১৫ গ্রাহকের হিসাবের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না বিএনপি নেতার বাসাসহ রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ ছাত্রকে ধর্ষণের পর গোসল ছাড়াই ফজর নামাজের ইমামতি করেন হেফাজত-খেলাফত মজলিস নেতা ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল: জামায়াত আমিরকে বেদম পিটুনি, অণ্ডকোষ জখম এলাকার নারীদের অজান্তে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল: স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক হাতেনাতে ধরা, গণপিটুনি হেফাজত আমির: জামায়াতের দীন-ইসলাম আমাদের ইসলাম নয়, মওদুদীবাদ ভ্রান্তির পথ বাংলাদেশের জন্য রুশ বাজারের নতুন দুয়ার, বাণিজ্য সম্প্রসারণে মস্কোর আগ্রহ হবিগঞ্জে পুড়ল জুলাই স্তম্ভ সি.এফ এর প্রতিবেদন: সেপ্টেম্বর-অক্টোবরে নিত্যপণ্যের মূল্য বেড়েছে ৭.৫২ ভাগ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গুপ্ত পরিষেবা: পরীক্ষা না দিলেও মেলে ফল, ফেল করেও ফলাফল জিপিএ-৫