রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা: কোথায় যাবেন রদ্রি? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ August, ২০২৬

রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা: কোথায় যাবেন রদ্রি?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ August, ২০২৬ |
বিবিসি স্পোর্টসের এক প্রতিবেদনে জানা গেছে, ক্যারিয়ারের অন্যতম বড় সিদ্ধান্তের মুখে দাঁড়িয়েছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি। ইতিহাদ স্টেডিয়ামে চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিলে স্পেন আন্তর্জাতিক এই তারকাকে দলে নিতে প্রস্তুত দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার সিটির সঙ্গে চুক্তির শেষ বছরে পা রেখেছেন এবং ক্লাবটির সঙ্গে এখনও নতুন মেয়াদে চুক্তি নবায়ন করেননি। দীর্ঘদিন ধরেই তাকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, ২০২৪ সালের ব্যালন ডি’অর বিজয়ী এই তারকাকে দলে ভেড়ানোর লড়াইয়ে এবার যোগ দিয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাও। ২০২৪-২৫ মৌসুমে হাঁটুতে গুরুতর আঘাত, হ্যামস্ট্রিং সমস্যা এবং সম্প্রতি পিঠের অস্ত্রোপচারের ধাক্কা সামলে এই গ্রীষ্মেই স্পেনকে

দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতান রদ্রি। প্রতিযোগিতায় ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়ে নিজের শ্রেষ্ঠত্ব আবারও প্রমাণ করেন এই স্প্যানিশ তারকা। বিশ্বকাপের পরই নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন রদ্রি। এখন তার সেই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ম্যানচেস্টার সিটি। যেখানে যেতে পারেন রদ্রি বার্সেলোনা: বার্সেলোনায় যোগ দিলে জাতীয় দলের সতীর্থ ফেরান তোরেস, লামিন ইয়ামাল, পাউ কুবারসি ও পেদ্রির সঙ্গে পুনরায় জুটি গড়ার সুযোগ পাবেন রদ্রি। রিয়াল মাদ্রিদ: রিয়ালে গেলে সাবেক সিটি সতীর্থ বের্নার্দো সিলভা ও নতুন হেড কোচ হোসে মরিনহোর অধীনে খেলার সুযোগ তৈরি হবে। সাবেক অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা একবার রিয়াল মাদ্রিদ প্রসঙ্গে বলেছিলেন, ‘বিশ্বের সেরা ক্লাবগুলোকে আপনি ফেরাতে পারবেন না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান