রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৬

রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৬ |
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। নতুন এই চুক্তি অনুযায়ী ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাবেউতেই দেখা যাবে তাকে। ক্লাবের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে খবরটি নিশ্চিত করা হয়েছে। ২০১৮ সালের জুলাইয়ে মাত্র ১৮ বছর বয়সে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর সাদা জার্সিতে একে একে আটটি মৌসুম কাটিয়ে দিয়েছেন ভিনিসিয়ুস। এই সময়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭৫টি ম্যাচে মাঠে নেমে তিনি তুলে নিয়েছেন ১২৮টি গোল। সেই সঙ্গে ঝুলিতে পুরেছেন ১৪টি বড় শিরোপা—যার মধ্যে রয়েছে ২টি চ্যাম্পিয়নস লিগ, ৩টি ক্লাব বিশ্বকাপ, ২টি উয়েফা সুপার কাপ, ৩টি লা লিগা, ১টি কোপা দেল রে এবং ৩টি স্প্যানিশ সুপার

কাপ। রিয়ালের এই সাম্প্রতিক সোনালী অধ্যায় ও আধিপত্যের অন্যতম মূল কারিগর তিনি। বিশেষ করে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে তার পারফরম্যান্স ছিল অনবদ্য। প্যারিসে ২০২২ সালের চতুর্দশ এবং ২০২৪ সালে লন্ডনে পঞ্চদশ চ্যাম্পিয়নস লিগ জয়ের দুই ফাইনালেই জালে বল পাঠিয়েছেন তিনি, সতীর্থদের দিয়ে করিয়েছেন গোলও। ক্লাবকে ট্রফি জেতানোর পাশাপাশি ব্যক্তিগত অর্জনও ঝুলিতে জমেছে বিপুল। ২০২৪ সালে তিনি জিতেছেন ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কার। এছাড়া ২০২৪ ইন্টারকন্টিনেন্টাল কাপের গোল্ডেন বল, ২০২৩-২৪ চ্যাম্পিয়নস লিগের সেরা খেলোয়াড়, ২০২২ ক্লাব বিশ্বকাপের গোল্ডেন বল এবং ২০২১-২২ চ্যাম্পিয়নস লিগের সেরা উদীয়মান খেলোয়াড়ের খেতাবও ওঠে তার হাতে। তার ধারাবাহিক নৈপুণ্য তাকে জায়গা করে দিয়েছে একাধিক মর্যাদাপূর্ণ একাদশে। ২০২৪ সালের ‘ফিফা ওয়ার্ল্ড

একাদশ’ ছাড়াও ২০২৩ ও ২০২৪ সালে টানা দুবার ‘ফিফা ফিফপ্রো ওয়ার্ল্ড ১১’-এ স্থান পান তিনি। একই সঙ্গে ২০২১-২২ থেকে ২০২৩-২৪ পর্যন্ত টানা তিন মৌসুম স্থান করে নিয়েছেন চ্যাম্পিয়নস লিগের বর্ষসেরা দলেও।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসীর মৃত্যু পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! তেলের দাম বৃদ্ধি পদত্যাগ চাওয়ার মতো বিষয় স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন “তবে এখন চাওয়া উচিত হবে না” ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ: হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা ইউরোপের সঙ্গে সম্পর্ক আগাতে কিনতে হবে এয়ারবাস: ফরাসি রাষ্ট্রদূত ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের ঘোষণা মেলোনির, প্রশ্নে অভিবাসী শিক্ষার্থী নীতি ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর!