‘রিমান্ড তো মাত্র শুরু হয়েছে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৫

আরও খবর

মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন

সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও

“আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা

মবসন্ত্রাস ও চাঁদাবাজিতে হাসনাতই সেরা: অনুসন্ধানে উঠে এলো মুখোশের আড়ালের চিত্র

এই সংসদ একটি পরাশক্তির মধ্যস্থতায় গড়ে ওঠা আন্ডারস্ট্যান্ডিংয়ের সংসদ: জমিয়ত নেতা ইউসুফী

বান্দরবানে কেএনএফ ক্যাম্পে সেনা-জেএসএস যৌথ হামলা, রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ সেনা নিহতের দাবি

‘রিমান্ড তো মাত্র শুরু হয়েছে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৫ |
মোহাম্মদপুর থানার এক ভ্যানচালককে হত্যাচেষ্টা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফের ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এর আগে বিভিন্ন মামলায় ৩৪ দিন রিমান্ডে ছিলেন তিনি। শুনানিতে রিমান্ড আবেদনের যৌক্তিকতা নিয়ে আদালতে প্রশ্ন তোলেন জুনাইদ আহমেদের আইনজীবী ফারজানা ইয়াসমিন। তিনি বলেন, তার মক্কেলকে আর কত দিন রিমান্ডে নেওয়া হবে? তখন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, রিমান্ড তো মাত্র শুরু হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে পলকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় সাবেক এমপি সাদেক খান ও সাবেক ২৯নং ওয়ার্ড কাউন্সিল সলিমুল্লাহ সলুর

২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে এদিন সকালে পলকসহ অন্য আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে হাজতখানায় রাখা হয়। এরপর হাতে হাতকড়া, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দুই তালায় ২৭নং কোর্টে তোলা হয়। এরপর মোহাম্মদপুর থানার হত্যাচেষ্টা মামলায় পলক, সাদেক খান ও সলিমুল্লাহ সলুর ৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এ সময় পলকের পক্ষের আইনজীবী ফারাজানা ইয়াসমিন রাখি আদালতকে বলেন, আসামি পলকের ৫৮ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এর ভিতর ৩৪ দিন রিমান্ডে ছিলেন তিনি। একজন মানুষকে আর কতবার রিমান্ডে নেওয়া যায়। আসামি রিমান্ডে থাকার পর অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি শারীরিকভাবে অসুস্থ। তাকে বারবার রিমান্ডে নিয়ে কোনো তথ্য-উপাত্ত পাওয়া যাচ্ছে না। তাকে নিছক কারণে বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে৷ এ সময় বিচারক বলেন, এ মামলায় তো আর রিমান্ডে নেওয়া হয়নি। এ সময় রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী আদালতকে বলেন, রিমান্ড তো মাত্র শুরু হয়েছে। আসামিদের বিরুদ্ধে অভিযোগ হত্যার ষড়যন্ত্র। গণভবনে বসে হত্যা বা হামলার নির্দেশ দিয়েছেন তারা। ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলেন পলক। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলার উদাহরণ টেনে পিপি বলেন, ১৫ আগস্টে শেখ মুজিবুর রহমানকে হত্যা মামলাও নয়, প্রথমে জিডি করা হয়। এই জিডির ৪ লাইন টেনে ২১ বছর পর কত মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে। তাই

ক্রিমিনাল মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামির রিমান্ড প্রয়োজন। শুনানি শেষে আদালত পলকসহ তিন আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত বছরের ১৪ আগস্ট ঢাকার খিলক্ষেত থানা এলাকার নিকুঞ্জ আবাসিক থেকে তাদের গ্রেফতার করা হয়। সাড়ে ৫ মাস ধরে বিভিন্ন মামলায় রিমান্ডে ছিলেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার ঘানার অদম্য লড়াই, কলম্বিয়ার স্বপ্ন খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচা ডিম শনাক্ত নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় উঠে রুশ যুগলের কাণ্ড ভারতের আদালতে ১৬টি নথি জমা দিয়েও নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ মুসলিম ব্যক্তি নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও বিধবা নারীর টাকা নিয়ে উধাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সমন্বয়ক বাঁধন “আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা দরিদ্র ছাত্রের বরাদ্দ সাইকেল নাতনিকে, ধরা পড়ে ফেরত জামায়াত নেতার: ছাগল-ফুটবল-সেলাই মেশিনও লোপাট মবসন্ত্রাস ও চাঁদাবাজিতে হাসনাতই সেরা: অনুসন্ধানে উঠে এলো মুখোশের আড়ালের চিত্র