ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ
ফিফা সংস্কারের দাবি তুলল ইউরোপের শীর্ষ চার লিগ
বিশ্বকাপের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর মিশনে নতুন রুপের ব্রাজিল
বৃথা গেল চেষ্টা, ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
পর্তুগালের নতুন যুগের সূচনায় ১ হাজার গোলের স্বপ্ন রোনালদোর
এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন
ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল
রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক রোমাঞ্চকর প্রীতি ম্যাচে শেষ মুহূর্তের গোলে ১-১ সমতায় ম্যাচ শেষ করেছে ব্রাজিল। আজ শুক্রবার টাউনসভিলে অনুষ্ঠিত ম্যাচের ৯৫তম মিনিটে বদলি খেলোয়াড় রায়ানের দুর্দান্ত হেডে নিশ্চিত পরাজয় থেকে বেঁচে যায় সেলেসাওরা। আর এতেই ব্রাজিলের বিরুদ্ধে দ্বিতীয় জয়ের হাত থেকে বঞ্চিত হয় স্বাগতিক অস্ট্রেলিয়া।
নর্থ কুইন্সল্যান্ডের কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে শুরু থেকেই দুই দলের মধ্যে দুর্দান্ত লড়াই হয়। প্রথমার্ধে দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।
দ্বিতিয়ার্ধের মাঝামাঝি সময়ে অস্ট্রেলিয়ার তরুণ তারকা নেস্তোরি ইরানকুন্ডার এক চমৎকার ফ্রি-কিক স্বাগতিকদের এগিয়ে দেয়। ডিফেন্সিভ দেয়াল টপকে সোজা জালে জড়ায় বল, আর ব্রাজিলের গোলরক্ষক কেবল দাঁড়িয়ে তা দেখা ছাড়া কিছুই করতে
পারেননি। পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। একের পর এক আক্রমণ চালিয়ে অবশেষে একদম শেষ মুহূর্তে সাফল্য পায় তারা। কর্নার থেকে আসা বলে রায়ানের জোরালো হেড ঠেকাতে ব্যর্থ হন অস্ট্রেলিয়ান গোলরক্ষক প্যাট্রিক বিচ। ফলে শেষ মুহূর্তের এই গোলে নাটकीयভাবে ড্র করে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।