রামপুরা থানা যুবলীগের আহ্বায়ক রইজ উদ্দিন আটক – রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ যুবলীগের, – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ November, ২০২৫

রামপুরা থানা যুবলীগের আহ্বায়ক রইজ উদ্দিন আটক – রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ যুবলীগের,

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ November, ২০২৫ |
রাজধানীর রামপুরায় সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের থানা আহ্বায়ক রইজ উদ্দিন আহমেদকে পুলিশ আটক করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় তাকে তার নিজ এলাকা থেকে আটকের পর পুরো এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিরোধী দলে থাকা যুবলীগ এই ঘটনাকে রাজনৈতিক দমনপীড়ন ও প্রতিহিংসামূলক বলে তীব্র নিন্দা জানিয়েছে। এদিকে, রইজ উদ্দিনকে আটকের খবর পেয়েই রামপুরা থানা এলাকায় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মব ভায়োলেন্স সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। যুবলীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বর্তমান সরকার রাজনৈতিকভাবে বিরোধী মতকে দমনের অংশ হিসেবে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে হয়রানি করছে। রইজ

উদ্দিনের গ্রেপ্তারও সেই দমনপীড়নেরই অংশ। কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা ওয়ারেন্ট ছাড়াই তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন তারা। অন্যদিকে, রইজ উদ্দিনের আটকের পর রামপুরা থানা প্রাঙ্গণে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে উল্লাস ও মহড়া দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। অভিযোগ উঠেছে, তারা সরকার ও নিজ দলের পক্ষে বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দিয়ে এলাকায় ভীতি ও আতঙ্কের পরিবেশ তৈরি করে। যুবলীগের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, বিএনপি নেতাকর্মীরা ক্ষমতার দাপট দেখিয়ে আটক রইজ উদ্দিনের পরিবার ও স্বজনদের ওপর চাপ সৃষ্টি করছে এবং তাদের কাছে চাঁদা দাবি করছে। এই ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, বিএনপি

ক্ষমতায় আসে নাই এখনো তাতেই বিরোধী নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে এবং তাদের সমর্থকরা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে রামপুরা থানার পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ঠিক কী অভিযোগে বা কোন মামলায় রইজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে রামপুরায় বিবদমান রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের