রানপাহাড় ডিঙিয়ে পাকিস্তানকে ইনিংস ব্যবধানে হারাল ইংল্যান্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৪

রানপাহাড় ডিঙিয়ে পাকিস্তানকে ইনিংস ব্যবধানে হারাল ইংল্যান্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৪ |
ব্যর্থতার বৃত্ত যেন কিছুতেই ভাঙতে পারছে না পাকিস্তান। নয়তো কে ভেবেছিল মুলতান টেস্টের প্রথম ইনিংসে ৫৫৬ রান করা পাকিস্তান শেষ পর্যন্ত ইনিংস ব্যবধানে হারবে ইংল্যান্ডের বিপক্ষে। হ্যাঁ, এই অসম্ভবকে বাস্তবে রূপ দিয়েছে ইংল্যান্ড। পাকিস্তানের রান পাহাড়ের জবাবে এভারেস্ট গড়েছে ইংল্যান্ড। রুটের ডাবল সেঞ্চুরি ও হ্যারি ব্রুকের ট্রিপল সেঞ্চুরিতে ৭ উইকেটে স্কোরবোর্ডে ৮২৩ রানের এভারেস্ট গড়ে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। আর সেই এভারেস্ট ডিঙাতে গিয়েই পা পিছলে আলুর দম পাকিস্তান। ইংল্যান্ড মুলতান টেস্ট জিতেছে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে। টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে পাকিস্তান প্রথম দল হিসেবে প্রথম ইনিংসে ৫০০–এর বেশি রান তুলেও ইনিংস ব্যবধানে হারল। মুলতান টেস্ট জয়ের কাজটা অবশ্য চতুর্থ দিনেই

সেরে রেখেছিল ইংল্যান্ড। প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৫৫৬ রান টপকে স্কোরবোডে জমা করেছিল ৮২৩। তাতে প্রথম ইনিংসে ২৬৭ রানের লিড পেয়ে যায় সফরকারীরা। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৫২ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। জয়ের সুঘ্রাণ নিয়ে পঞ্চম দিনে খেলতে নামে ইংল্যান্ড। পাকিস্তান স্বপ্ন দেখছিল আঘা সালমান ও আমের জামালের ব্যাটিংয়ে। তবে শেষ পর্যন্ত তাদের সেই স্বপ্ন ভেঙে দিয়েছে ইংলিশ বোলাররা। সালমান ও আমেরের প্রতিরোধ দ্রুতই থামিয়েছে ইংল্যান্ড। সালমান ৬৩ রানে সাজঘরে ফেরার পর আমের না থামলেও তাকে সঙ্গ দিতে পারেনি বাকিরা। পাকিস্তানের ইনিংস থামে ২২০ রানে। এর আগে প্রথম ইনিংসে ১০২ রান করেন আব্দুল্লাহ শফিক। শান মাসুদ করেন

১৫১ রান। সালমান আঘা করেন ১০৪ রান। জবাবে জ্যাক ক্রাউলির ৭৮ রানের পর জো রুট করেন ২৬২। মাঝে বেন ডাকেট ৮৪ রানে আউট হলেও হ্যারি ব্রুক থামেন ৩১৭ রান করে। এরপর ৭ উইকেটে ৮২৩ রানে থামে ইংল্যান্ডের প্রথম ইনিংস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর