রানপাহাড়ে চাপা পড়ল রাজশাহী, চিটাগংয়ের রেকর্ডগড়া জয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫

রানপাহাড়ে চাপা পড়ল রাজশাহী, চিটাগংয়ের রেকর্ডগড়া জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫ |
ম্যাচটা যেন প্রথম ইনিংসেই জিতে নিয়েছিল চিটাগং কিংস। আগে ব্যাট করে ৫ উইকেটে ২১৯ রানে পাহাড় গড়েছিল তারা। জিততে হলে বিপিএলে রানতাড়ার রেকর্ড গড়তে হতো রাজশাহীকে। কিন্তু তারা সে পথেই এগোল না। উল্টো রানপাহাড়ে চাপা পড়ে চিটাগংকে উপহার দিল রেকর্ড এক জয়। রাজশাহীকে ১০৫ রান হারিয়ে দেওয়া চিটাগংয়ের এই জয় বিপিএল ইতিহাসে রানের হিসাবে যৌথভাবে দ্বিতীয় বৃহত্তম। বিপিএলে রানের হিসাবে সবচেয়ে বড় জয়ও চিটাগংয়েরই। প্রায় এক দশকেরও বেশি সময় আগে ২০১৩ সালে মিরপুরেই সিলেট রয়্যালসকে ১১৯ রানে উড়িয়ে দিয়েছিল তারা। ৯৬ রানের মধ্যে রাজশাহীর ৬ উইকেট তুলে নিয়ে নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে দেওয়ার সম্ভাবনা জাগিয়েছিল চিটাগং। তবে শেষ পর্যন্ত তা হয়নি। রানের

হিসাবে দ্বিতীয় বৃহত্তম এই জয়ের কৃতিত্বে তাদের সঙ্গী অধুনালুপ্ত দুই দল ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ওয়ারিয়রসও। এই দুই দলই ২০১৯ সালে সমান ১০৫ রানের ব্যবধানে যথাক্রমে খুলনা ও রংপুরকে হারের স্বাদ দেয়। ম্যাচের প্রসঙ্গে এলে টস হেরে আগে ব্যাট করতে নামা চিটাগংকে রানপাহাড়ে পৌঁছুতে সাহায্য করেন পাকিস্তানি ব্যাটার উসমান খান। তার ৬২ বলে খেলা ১২৩ রানের মারকাটারি ইনিংসেই জয়ের ভিত রচনা হয়ে যায় চিটাগংয়ের। গ্রাহাম ক্লার্ক (৪০) এবং মোহাম্মদ মিঠুনের (২৮) টি-টোয়েন্টি মেজাজে খেলা ছোট দুটি ইনিংস দলটির স্কোরকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায়। রাজশাহীর বোলারদের মধ্যে একা তাসকিন আহমেদই যা একটু কিপটে বোলিং করেছেন, ৪ ওভারে ২২ রান খরচায় নিয়েছেন দুই উইকেট।

বাকি বোলাররা দুই হাতে রান বিলিয়ে চিটাগংয়ের কাজ সহজ করে দেন। ২২০ রান তাড়া করতে নামা রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন ওপেনার মোহাম্মদ হারিস। ইয়াসির আলী (১৬), আকবর আলী (১৮), রায়ান বার্ল (১০) ও সোহাগ গাজীরা (১১) থিতু হয়ে উইকেট ছুঁড়ে দিয়েছেন। আর দলের বাকি ব্যাটাররা তো দুই অঙ্কেরও দেখা পাননি। চিটাগংয়ের পক্ষে তিনটি করে উইকেট নেন দুই স্পিনার আলিস আল ইসলাম এবং আরাফাত সানি। দুই উইকেট পান পেসার শরিফুল ইসলাম। এই জয়ের মাধ্যমে ২ ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে চিটাগং। অন্যদিকে তিন ম্যাচে দুই পয়েন্ট রাজশাহী অবস্থান করছে পাঁচ নম্বরে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু