ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু
উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ
কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড
মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা
আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান
১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু
রাজৈরে পাখি হত্যার অপরাধে কারাদণ্ড
মাদারীপুরের রাজৈরে শামুকখোল জাতের দুটি অতিথি পাখি হত্যা করার অপরাধে মোঃ রানা (৩০) নামে এক যুবককে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা ভূমি অফিসে নিয়ে এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির। দণ্ডপ্রাপ্ত ওই যুবক একই উপজেলার হোসেনপুর ইউনিয়নের উত্তর হোসেনপুর গ্রামের মৃত তারা মিয়া শেখের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে উত্তর হোসেনপুর গ্রামে অবৈধ ড্রেজার বালু উত্তোলনের বিরুদ্ধে থানা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশির। এসময় বেশ কয়েকটি অবৈধ ড্রেজার পাইপ ভেঙে গুড়িয়ে
দেওয়া হয়। পরে একই গ্রামে অতিথি পাখি হত্যাকারীকে দেখে অভিযান চালান তিনি। এসময় জবাই করা রক্তাক্ত অবস্থায় দুইটি শামুক খোল পাখিসহ রানা নামে এক যুবক আটক করে রাজৈর উপজেলা ভূমি অফিসে নিয়ে যায়। পরবর্তীতে পাখি হত্যার ঘটনা প্রমাণিত হওয়ায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২-এর ৩৮ ধারায় তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশির বলেন, বন্যপ্রাণী নিধনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া একই অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ভেঙে চুরমার করা হয়েছে। যাতে ভবিষ্যতে পরিবেশবিধ্বংসী কার্যক্রম রোধ করা যায়। আগামীতে
বন্যপ্রাণী রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এবং অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজারের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।