রাজশাহীর বাঘায় আধিপত্য বিস্তারের জেরে গোলাগুলি, নিহত ২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৫

রাজশাহীর বাঘায় আধিপত্য বিস্তারের জেরে গোলাগুলি, নিহত ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৫ |
রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুজন। ২৭শে অক্টোবর, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চরাঞ্চলের নীচ খানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— আমান মন্ডল (৩৬) ও নাজমুল মন্ডল (২৬)। আহত হয়েছেন মুনতাজ মন্ডল (৩২) ও রাকিব হোসেন (১৮)। আহতদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নিহার চন্দ্র মণ্ডল জানান, মুনতাজের শরীরে শতাধিক, রাকিবের শরীরে প্রায় ৮০টি, নাজমুলের শরীরে ৩৫টি এবং আমানের মাথা ও শরীরের ৫

জায়গায় গুলির চিহ্ন পাওয়া গেছে। গুলির ধরণ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনায় পিস্তল ও রাবার বুলেট দুটোই ব্যবহার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, চরাঞ্চলের জমি দখল নিয়ে সোমবার সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রতিপক্ষের ছোড়া গুলিতে চারজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমান মন্ডল মারা যান। রাজশাহী নেওয়ার পথে মারা যান নাজমুল মন্ডল। পুলিশ ও স্থানীয়দের দাবি, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কথিত ‘কাকন বাহিনী’ চরাঞ্চলে আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছিল। এ নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। নীচ খানপুর গ্রামের বাসিন্দা বেলাল হোসেন জানান, তারা চর এলাকায় খড় কাটছিলেন। এ সময় কাকন বাহিনীর লোকজন

এসে দখল নিতে গুলি চালায়, এতে তাদের চারজন গুলিবিদ্ধ হন। বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মণ্ডল বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মঙ্গলবার মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড় বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়, খুশি মেহজাবীন চৌধুরী আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার তেহরানে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আমির খান হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ব্যারিস্টার ফুয়াদকে লিগ্যাল নোটিশ অভিনেত্রী শাওন, মাহিসহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ যুক্তরাষ্ট্র জুড়ে প্রচণ্ড দাবদাহ: স্থগিত ২৫০তম স্বাধীনতা দিবস বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিশ্বখ্যাত পপ তারকা টেলর সুইফট নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাকিব খান ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’