ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড
মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা
আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান
১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু
মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি
ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক
রাজশাহীতে যৌথ অভিযানে ৭৫ জন গ্রেফতার
রাজশাহীতে যৌথবাহিনীর অভিযানে মহানগরী ও জেলা এলাকায় মোট ৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী মহানগরীতে যৌথ অভিযান অপারেশন ডেভিল হান্টের ৮ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে রাজশাহী জেলা পুলিশ মোট ৩৫ জনকে গ্রেফতার করেছে।
মহানগর ও জেলা পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।
আরএমপির গণমাধ্যম শাখা জানায়, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৮ জন গ্রেফতার করা হয়েছে। এছাড়াও আরএমপির পৃথক অভিযানে ৩২ জন গ্রেফতার হয়েছে; যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য
অপরাধে ২৩ জন। অপারেশন ডেভিল হান্টে গ্রেফতারকৃতরা হলেন- আকতারুল আলম (৫৯), মো. বকুল হোসেন (২৮), আল-আমিন হোসেন ওরফে বাপ্পি (৩৫), ইমরান হোসেন ইমু (৩০), আবু সাঈদ (৩৫), সেলিম হোসেন ওরফে আলমাছ (৪৫), মো. সুজন আলী (৩৩) ও মুনজুর আলী (২৮)। আকতারুল আলম রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর নিউ কলোনি এলাকার মৃত রেজাউল করিমের ছেলে। তিনি শাহমখদুম থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি। বকুল মতিহার থানার মির্জাপুর এলাকার জুলমতের ছেলে। তিনি ৩০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সদস্য। আওয়ামী লীগ কর্মী আল-আমিন বোয়ালিয়া মডেল থানার পঞ্চবটি এলাকার মৃত বাবলুর ছেলে, ইমরান হোসেন একই থানার পঞ্চবটি খরবোনার মৃত সৈয়দ আলীর ছেলে, আবু সাঈদ কেদুর মোড় এলাকার
মো. এনামুলের ছেলে, সেলিম হোসেন শেখের চক পাঁচানি মাঠ এলাকার মৃত আক্কাসের ছেলে, সুজন একই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে এবং মুনজুর পঞ্চবটি শ্মশানঘাট এলাকার মো. রানু শেখের ছেলে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।