‘রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে আশিক চৌধুরীর মতো প্রেজেন্টেশন দেখতে পেতাম?’ জবাবে যা বললেন রুমিন ফারহানা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫

‘রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে আশিক চৌধুরীর মতো প্রেজেন্টেশন দেখতে পেতাম?’ জবাবে যা বললেন রুমিন ফারহানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫ |
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী বুধবার (৯ এপ্রিল) অন্তর্বর্তী সরকারের বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেছেন। সাবলীল ভাষায় দেশের সম্ভাবনাময়ী খাতগুলো তুলে ধরার সেই ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সম্প্রতি একটি বেসরকারি গণমাধ্যমের ‘রাজনীতি’ নামের এক টকশো অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। টকশো উপস্থাপক বিনিয়োগ সম্মেলনে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীর প্রেজেন্টেশনের প্রশংসা লোকের মুখে মুখে উল্লেখ করে রুমিন ফারহানাকে প্রশ্ন করেন, ‘কোনো রাজনৈতিক দল যদি আজকে ক্ষমতায় থাকতো, তাহলে কি এমন প্রেজেন্টেশন আমরা দেখতে পেতাম? মানে রাজনৈতিক সরকারের নিয়োগ কি কখনো এমন হয়?’ উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন,

‘এই সরকারটির দুটো জিনিস আমি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছি। একটি হচ্ছে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট (সম্মতি উৎপাদন)। মানুষের মত কোন দিকে যাবে, মানুষ কী বলবে, কী ভাববে, মানুষ কী রাজনীতি দেখতে চাইবে? অন্তর্বর্তী সরকার খুবই সুচারুভাবে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট করছে।’ তিনি আরও বলেন, ‘এই সরকারের পিআর অসাধারণ। সেই পিয়ারের ফল বাংলাদেশে আসলে আমরা কতটুকু ঘরে তুলতে পারবো, সেই প্রশ্ন থেকেই যায়। কিন্তু ডক্টর মুহাম্মদ ইউনূস পিআরের ব্যাপারে একজন অতি দক্ষ মানুষ এবং তিনি তার দক্ষতাকে সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগাচ্ছেন।’ ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘যারা চমৎকার প্রেজেন্টেশন দিচ্ছেন, যারা চমৎকার কথা বলছেন, যারা চমৎকার বক্তৃতা করছেন, তারা যদি মনে করে যে তাদের দক্ষতা-যোগ্যতা-জনপ্রিয়তা অনেক বেশি, তাহলে

কেন তারা নির্বাচনে আসছেন না?’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ