রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ দরকার, নিরুৎসাহিত করে লাভ নেই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৪

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ দরকার, নিরুৎসাহিত করে লাভ নেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৪ |
তরুণদের অবশ্যই রাজনীতি করার এবং রাজনৈতিক দল গঠনের মাধ্যমে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের অধিকার রয়েছে উল্লেখ করে নৌপরিবহণ, বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি মনে করি, আমাদের রাজনীতিতে তরুণদের অংশ গ্রহণ দরকার। তাদের নিরুৎসাহিত করে লাভ নেই। আমি আশা করি, আপনারা এটি করবেন না।’ শনিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ শীর্ষক জাতীয় সংলাপে এসব কথা বলেন নৌ উপদেষ্টা। এম সাখাওয়াত হোসেন বলেন, ‘বাংলাদেশের জন্য দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা অপরিহার্য। যদি এটি বাস্তবায়ন করা যায়, আমি মনে করি, বিভিন্ন স্তরের লোকেরা এসে গাইডলাইন তৈরি করতে পারে। একটি দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা থাকলে

নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রয়োজন হবে না।’ সাখাওয়াত হোসেন বলেন, ‘বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর জন্য কোনো নিয়ন্ত্রক ব্যবস্থা নেই এবং তাই রাজনৈতিক দলগুলোর জন্য একটি আইন থাকতে হবে, অন্যথায় আমরা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব ও কর্তব্য দেখতে পাব না।’ উপদেষ্টা আরও বলেন, ‘আমরা আসলে যা দেখছি, তা হলো যে রাজনৈতিক দলগুলো গঠিত হচ্ছে এবং এরপরে সংঘাতে লিপ্ত হচ্ছে। অতএব, আমি মনে করি রাজনৈতিক দল গঠনের জন্য আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি সংবিধান সংশোধন ছাড়াই এটা প্রণয়ন করা যেতে পারে।’ রাজনৈতিক দলগুলোর মনোনয়ন বাণিজ্য বন্ধের জোরাল আহ্বান জানিয়ে উপদেষ্টা এম সাখাওয়াত বলেন, ‘বেসামরিক বা সামরিক কর্মকর্তা, আমলা বা ব্যবসায়ীদের মধ্যে অবসর গ্রহণের পর সংসদ সদস্য হওয়ার

প্রবণতা রয়েছে, পূর্বের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই এবং তারা মনোনয়নের জন্য ছয় থেকে আট কোটি টাকা ব্যয় করেন। যাকে আমরা মনোনয়ন বাণিজ্য বলি।’ ‘আমাদের অবশ্যই এ প্র্যাকটিসের অবসান ঘটাতে হবে’ উল্লেখ করে উপদেষ্টা সাখাওয়াত বলেন ‘একটি নিয়ম ছিল, কোনো রাজনৈতিক নেতা বা ব্যবসায়ীকে নির্বাচন করতে হলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে কমপক্ষে তিন বছর যুক্ত থাকতে হবে। কিন্তু সে নিয়ম বাতিল করা হয়েছে। এটা পুনরায় ফিরিয়ে আনা দরকার।’ উপদেষ্টা আরও বলেন, ‘আমরা দেখছি, কিছু রাজনৈতিক দল এখন লোকজনের কাছে গিয়ে টাকা চাইছে এবং বলছে তাদের নির্বাচনের জন্য টাকা দরকার, কারণ তারা ১৫ বছর ক্ষমতার বাইরে ছিল। অন্যান্য অনেক দেশের মতো, রাজনৈতিক দলগুলোর উচিত

জনগণের কাছ থেকে তহবিল সংগ্রহের জন্য যৌথ স্টক কোম্পানি খোলা।’ সালেহ উদ্দিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নিউ এজ সম্পাদক নুরুল কবির, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, শহীদুল্লাহ ফরাজী ও সারোয়ার তুষার

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও বিধবা নারীর টাকা নিয়ে উধাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সমন্বয়ক বাঁধন “আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা দরিদ্র ছাত্রের বরাদ্দ সাইকেল নাতনিকে, ধরা পড়ে ফেরত জামায়াত নেতার: ছাগল-ফুটবল-সেলাই মেশিনও লোপাট মবসন্ত্রাস ও চাঁদাবাজিতে হাসনাতই সেরা: অনুসন্ধানে উঠে এলো মুখোশের আড়ালের চিত্র এই সংসদ একটি পরাশক্তির মধ্যস্থতায় গড়ে ওঠা আন্ডারস্ট্যান্ডিংয়ের সংসদ: জমিয়ত নেতা ইউসুফী বান্দরবানে কেএনএফ ক্যাম্পে সেনা-জেএসএস যৌথ হামলা, রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ সেনা নিহতের দাবি সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ