রাজধানীর বসুন্ধরায় সাবেক ছাত্রলীগ নেতা ও শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬

রাজধানীর বসুন্ধরায় সাবেক ছাত্রলীগ নেতা ও শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬ |
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় গাড়ির সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে এক শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই যুবকের নাম নাঈম কিবরিয়া। তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। নিহত নাঈম পাবনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেত্রী আইরিন কিবরিয়া কেকার ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সরকারের পটপরিবর্তনের পর উদ্ভূত পরিস্থিতিতে নাঈম কিবরিয়া ও তার মা আইরিন কিবরিয়াসহ পুরো পরিবার পাবনা ছেড়ে ঢাকায় আত্মগোপনে বা বসবাস করতে শুরু করেন। ঘটনার বিবরণ দিয়ে নিহতের ঘনিষ্ঠরা জানান, বুধবার (গতকাল) দিবাগত রাতে নাঈম নিজের প্রাইভেটকার চালিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে

বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে মোটরসাইকেল আরোহীরা তাকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে। একপর্যায়ে তাকে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে চলে যায় হামলাকারীরা। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এদিকে নিহতের স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের দাবি, এটি কোনো সাধারণ সড়ক দুর্ঘটনা বা তর্কের জেরে মৃত্যু নয়, বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অভিযোগ উঠেছে, দুর্ঘটনার অজুহাত দেখিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে হত্যার উদ্দেশ্যেই মারধর করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে

যাওয়ার দৃশ্য দেখা গেছে বলেও দাবি করেছেন অনেকে। এ ঘটনায় ভাটারা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম