ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু
উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ
কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড
মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা
আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান
রাজধানীর আগারগাঁওয়ে পার্কিং করা গাড়িতে আগুন
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সামনে পার্কিং করা একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি কোনো দুষ্কৃতিকারীর কারণে ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে খবর পাওয়ার পর মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ১১টার দিকে আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সামনে পার্কিং করা একটি গাড়িতে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু বলতে পারেননি এই
কর্মকর্তা। শেরেবাংলা নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, দীর্ঘদিন ধরে এখানে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। গ্যাস সিলিন্ডারে তেজস্ক্রিয়তার কারণে অগ্নিকাণ্ড ঘটেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। অন্য কেউ আগুন লাগিয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।