রমজানে বাড়ছে না নিত্যপণ্যের দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫

আরও খবর

জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি

বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত

দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’

গরিবের ‘রিজিক থেকে উঠে গেছে’ ডিম, পাঙ্গাস-তেলাপিয়াও

বাংলাদেশে আরেক বহুজাতিকের ব্যবসা গুটানোর উদ্যোগ: রিটেইল ব্যাংকিং বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড

আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল

রমজানে বাড়ছে না নিত্যপণ্যের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে না। কারণ দেশে পর্যাপ্ত পরিমাণে পণ্য মজুত রয়েছে। বাজার ব্যবস্থা ভোক্তাবান্ধব থাকবে, কারণ সরকার রমজানের আগে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের বাজার মূল্য স্থিতিশীল রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি বাসসের সঙ্গে আলাপকালে শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা ও কর্তৃপক্ষ এ কথা জানিয়েছেন। এ মৌসুমে দেশে আলু, পেঁয়াজ ও অন্য শীতকালীন সবজিসহ বিভিন্ন ফসলের বাম্পার উৎপাদন হয়েছে, যা এই জাতীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখতে সহায়তা করবে। এদিকে অর্থ উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্ট উপদেষ্টারা সারা দেশের কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ সুষ্ঠুভাবে নিশ্চিত করতে ও তাদের দাম স্থিতিশীল রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক বৈঠক করছেন। সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো এর মধ্যে বাজার ব্যবস্থাকে

ভোক্তাবান্ধব করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। বাসসের সঙ্গে আলাপকালে মেঘনা গ্রুপের জেনারেল ম্যানেজার তসলিম শাহরিয়ার বলেন, পবিত্র মাসে ভোজ্যতেল ও চিনির কোনো সংকট হবে না। কারণ পর্যাপ্ত পরিমাণে তেল ও চিনি মজুত রয়েছে। দেশে ভোজ্যতেলের বার্ষিক চাহিদা ২০ লাখ টন, যেখানে রমজান মাসে ভোজ্যতেলের চাহিদা সাধারণত তিন লাখ টন পর্যন্ত বেড়ে যায়। তিনি বলেন, তাদের কাছে পর্যাপ্ত ভোজ্যতেলের মজুত রয়েছে, যার জন্য সংকটের সম্ভাবনা নেই। কৃষি সম্প্রসারণ বিভাগের (ডিএই) তথ্য উদ্ধৃত করে, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) জানিয়েছে , গত অর্থবছরে (অর্থবছর ২৪) দেশে সয়াবিনের উৎপাদন ছিল ১.৭২ লাখ মেট্রিক টন, সূর্যমুখী ২৭,০০০ মেট্রিক টন ও সরিষা ১৬.৭ লাখ মেট্রিক

টন। আমদানি বৃদ্ধি ও দাম নিয়ন্ত্রণের প্রচেষ্টায়, অন্তর্বর্তীকালীন সরকার ভোজ্যতেল, চিনি, পেঁয়াজ, আলু ও খেজুরসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের উপর শুল্ক মওকুফ করেছে। এছাড়া বৈদেশিক মুদ্রার সংকট কমে যাওয়ার ফলে ঋণপত্র (এলসি) খোলার পথ পরিষ্কার হয়ে যায়। বাংলাদেশ বাণিজ্য ও শুল্ক কমিশন (বিটিটিসি) থেকে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম স্থিতিশীল রয়েছে; যা এক মাস আগে প্রতি টন ৯৮৯ ডলার ছিল। প্রতি কেজি অপরিশোধিত সয়াবিন তেলের দাম ১১৬.৭৫ টাকা। এছাড়া পরিশোধিত পাম তেলের আন্তর্জাতিক বাজারেও প্রতি টন ১,০৭২.৫০ ডলার কমেছে; যা এক মাস আগে প্রতি টন ১,১৬৭.৫০ ডলার ছিল। বাংলাদেশে প্রতি কেজি পরিশোধিত পাম তেলের দাম ১২৬.১৮

টাকা। পবিত্র রমজান মাস শুরুর আগে দেশে প্রধান খাদ্যশস্য ও পণ্য যেমন- চাল, গম, চিনি, ছোলা, খেজুর, মসুর ডাল, পেঁয়াজ, আদা, রসুন, লবণ ও আলুর মজুত ও দাম এখন বিবেচনাধীন রয়েছে। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, এ বছর আলু উৎপাদন হয়েছে মোট ১.৩০ কোটি টন; যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। এ বছরের লক্ষ্যমাত্রা ছিল ১.১৩ কোটি টন। তিনি বলেন, চাহিদার তুলনায় আলুর উৎপাদন বেশি হওয়ায় কৃষক পর্যায়ে আলু এখন প্রতি কেজি ১০ টাকায় বিক্রি হচ্ছে; যা খুচরা পর্যায়ে ২০ থেকে ২৫ টাকা কেজি। এছাড়া ডিমের বাজার এখন স্থিতিশীল, অন্যদিকে কাঁচাবাজারে শীতকালীন সবজির দাম ও সরবরাহ ঠিক আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শক্তিশালী

বাজার পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনার কারণে নির্বিঘ্ন সরবরাহ শৃঙ্খলে ভোক্তারা তাদের সন্তুষ্টি ও স্বস্তি প্রকাশ করেছেন। প্রধান খাদ্যশস্যের মজুত: ৫ ফেব্রুয়ারি পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, চালের বর্তমান মজুত ১৩.১৭ লাখ মেট্রিক টন। গমের বর্তমান মজুত ৩.৪২ লাখ টন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদনঃ “কেন ডিসেম্বরেই ঢাকায় ফিরতে চান শেখ হাসিনা?” নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার না খেলেই কীভাবে এশিয়ান গেমসে পদক নিশ্চিত বাংলাদেশের জিন্নাতের ট্রাম্পের সাথে সাক্ষাতে ব্যর্থ হলেও হাইতির প্রধানমন্ত্রীর দেখা পেলেন তারেক রহমান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুরের ‘সৌজন্য সাক্ষাৎ’ আওয়ামী লীগ নেতাকে না পেয়ে কিশোর সন্তানকে টেনেহিঁচড়ে ধরে নিয়ে গেল ডিবি পুলিশ বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন আজ সিঙ্গেল ডে, নিজের সাথে ভালোবাসাবাসির দিন হামে একদিনে ঝরল আরও ১১ শিশুর প্রাণ: টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৬ মাসেও কমেনি সংক্রমণ, মান প্রশ্নবিদ্ধ