যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ ডিসেম্বর, ২০২৫

যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ডিসেম্বর, ২০২৫ |
প্রায় এক দশক পর পূর্বাঞ্চলের ৬টি গুরুত্বপূর্ণ রুটে ট্রেনের ভাড়া বাড়াচ্ছে বাংলাদেশ রেলওয়ে। টিকিটের মূল ভাড়া অপরিবর্তিত থাকলেও ‘পন্টেজ চার্জ’ যোগ হওয়ায় যাত্রীদের এখন থেকে ৫ টাকা থেকে সর্বোচ্চ ২২৬ টাকা পর্যন্ত বেশি দিতে হবে। নতুন ভাড়া কার্যকর হবে ২০ ডিসেম্বর। রেলওয়ে জানায়, যাত্রাপথে সেতু বা এ জাতীয় কোনো অবকাঠামো থাকলে ভাড়ার সাথে যে বাড়তি মাশুল যুক্ত করা হয়ে, সেটাই ‘পন্টেজ চার্জ’। নতুন ভাড়া কার্যকরের পর থেকে ১০০ মিটার দৈর্ঘ্যের সেতুকে আড়াই কিলোমিটার দূরত্ব হিসেবে গণ্য করা হবে। এর ফলে দূরত্ব কাগজে বেড়ে যাবে। আর সে অনুপাতে বাড়ানো হয়েছে ভাড়া। রেলওয়ে সূত্র জানায়, গত ২৫ নভেম্বর রেলের উপপরিচালক (মার্কেটিং) শাহ আলম স্বাক্ষরিত

এক চিঠিতে নতুন ভাড়া ২০ ডিসেম্বর থেকে কার্যকর করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তাকে এ চিঠি দেওয়া হয়। এরপর ৮ ডিসেম্বর সহকারী প্রধান বাণিজ্যিক কর্মকর্তা জসিম উদ্দিন ভূঁইয়া এ চিঠি কার্যকর এ জনস্বার্থে প্রচারের জন্য অনুমোদন করেন। পূর্বাঞ্চলে সর্বনিম্ন ভাড়া বাড়ছে ৫ টাকা আর সর্বোচ্চ ২২৬ টাকা। এর আগে গত ২৫ মে রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ে রেলওয়ের আয়-ব্যয় নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম টিকিটের ভাড়া না বাড়িয়ে আয় বৃদ্ধির পরামর্শ দেন। তিনি রেলওয়ের পূর্বাঞ্চলের ১০০ মিটারের বেশি লম্বা সেতুতে পন্টেজ চার্জ সমন্বয়ের জন্য নির্দেশনা দেন। এর পর

থেকে কাজ শুরু করে রেলওয়ের পূর্বাঞ্চলের বাণিজ্যিক বিভাগ। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ৬টি রুটের ১১টি সেতুতে পন্টেজ চার্জ যুক্ত হয়েছে। সেগুলো হলো ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কক্সবাজার, ঢাকা-সিলেট, চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-জামালপুর ও ঢাকা-দেওয়ানগঞ্জ রুট। পন্টেজ চার্জ যুক্ত করার পর ঢাকা-চট্টগ্রাম রুটের দূরত্ব ৩৪৬ কিলোমিটার থেকে বেড়ে ৩৮১ কিলোমিটার ধরা হয়েছে। এই রুটে মেইলের ভাড়া ১৩৫ টাকা থেকে ১৫ টাকা বেড়ে ১৫০ টাকা, কমিউটারের ভাড়া ২০ টাকা বেয়ে ১৭০ থেকে ১৯০ টাকা, শোভন চেয়ারের ভাড়া ৪০৫ থেকে ৪৫ টাকা বেড়ে ৪৫০ টাকায় দাঁড়িয়েছে। ঢাকা-চট্টগ্রাম রুটে যাত্রীদের মধ্যে বেশি চাহিদা রয়েছে আন্তঃনগর ট্রেনের টিকিটের। শীততাপ নিয়ন্ত্রিত স্নিগ্ধা আসনের ভাড়া ৭৭৭ টাকার জায়গায় এখন ৮৫৭ টাকা। এসি সিটের টিকিট ৯৩২ থেকে

বেড়ে হয়েছে ১ হাজার ৩০ টাকা। এসি বার্থের (শুয়ে যাওয়ার আসন) ভাড়া ১ হাজার ৪৪৮ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১ হাজার ৫৯১ টাকা হয়েছে। এ রুটের বিরতিহীন ট্রেনে, যেমন সুবর্ণ এক্সপ্রেস ও সোনার বাংলা এক্সপ্রেস, স্নিগ্ধা আসনের ভাড়া ৮৫৫ থেকে বেড়ে ৯৪৩ টাকা। প্রথম বার্থ ও এসি সিটের দাম হয়েছে যথাক্রমে ১ হাজার ১৩৩ এবং ১ হাজার ৭৪৬ টাকা, যা আগে ছিল ১ হাজার ২৫ ও ১ হাজার ৫৯০ টাকা। কক্সবাজার ও পর্যটক এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে স্নিগ্ধা আসনের ভাড়া ১ হাজার ৩২২ থেকে বেড়ে ১ হাজার ৪৪৯ টাকা হয়েছে। এসি সিটের ভাড়া ১ হাজার ৫৯০ থেকে বৃদ্ধি পেয়ে ১ হাজার ৭৪০ টাকা

হয়েছে। এসি বার্থের টিকিটের দাম সর্বোচ্চ বৃদ্ধি পেয়ে ২ হাজার ৪৩০ থেকে ২ হাজার ৬৫৬ টাকা হয়েছে। ঢাকা-সিলেট রুটে মেইল ট্রেনের ভাড়া ১২৫ থেকে ১৪০ টাকা হয়েছে। কমিউটার ট্রেনের ভাড়া ১৬০ থেকে ১৭০ টাকা নির্ধারিত হয়েছে। শোভন চেয়ার ৩৭৫ থেকে বেড়ে ৪১০ টাকা। স্নিগ্ধা আসনের নতুন ভাড়া ৭৮৮ টাকা, যা আগে ছিল ৭১৯ টাকা। এসি সিটের ভাড়া ৮৬৩ থেকে বেড়ে ৯৪৩ টাকা এবং এসি বার্থের ভাড়া ১ হাজার ৩৩৮ থেকে ১ হাজার ৪৬৫ টাকা হয়েছে। চট্টগ্রাম-সিলেট রুটে স্নিগ্ধা আসনের ভাড়া ৮৫৭ থেকে বেড়ে ৯০৯ টাকা। শোভন চেয়ার ২৫ টাকা বৃদ্ধি পেয়ে ৪১০ টাকা হয়েছে। প্রথম বার্থের নতুন ভাড়া ১ হাজার ১৩৭ টাকা,

এসি সিটের ১ হাজার ৮৭ টাকা এবং এসি বার্থের ভাড়া ১ হাজার ৫৯১ থেকে বেড়ে ১ হাজার ৬৭৮ টাকা হয়েছে। চট্টগ্রাম-জামালপুর রুটে মেইল ট্রেনের ভাড়া ১৭৫ থেকে ১৮৫ টাকা নির্ধারিত হয়েছে। শোভন চেয়ার ৫২৫ থেকে বেড়ে ৫৪৫ টাকা, স্নিগ্ধা আসন ১ হাজার ৭ থেকে ১ হাজার ৪১ টাকা, এসি সিট ১ হাজার ২০৮ থেকে ১ হাজার ২৫৪ টাকা এবং এসি বার্থ ১ হাজার ৮৫৬ থেকে ১ হাজার ৯২৫ টাকা হয়েছে। ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে মেইল ট্রেনের ভাড়া অপরিবর্তিত। কমিউটার ট্রেনের ভাড়া ১০৫ থেকে ১১০ টাকা, শোভন চেয়ার ২৫০ থেকে ২৫৫ টাকা, স্নিগ্ধা আসন ৪৭৮ থেকে ৪৮৯ টাকা, এসি সিট ৫৭৫ থেকে ৫৮৭ টাকা এবং

এসি বার্থ ৯০৭ থেকে ৯২৪ টাকা নির্ধারিত হয়েছে। রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক মাহবুবুর রহমান জানান, ১০০ মিটারের বেশি দীর্ঘ পুরোনো সেতুগুলোর রক্ষণাবেক্ষণ খরচ পূরণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী পন্টেজ চার্জ যুক্ত করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। তবে সব রুটে নয়, কেবল নির্বাচিত কিছু রুটে এই সমন্বয় করা হয়েছে। যেসব রুটে ভাড়া বেড়েছে, তা তুলনামূলকভাবে বেশি নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার ওষুধ ও পর্যটনসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী নিউজিল্যান্ড তনুর পোশাকে মিলল আরেকজনের রক্ত ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন আমিরাতে হামলার পর বাড়ল তেলের দাম পাসপোর্ট অফিসে ঘুসের ‘চ্যানেল মাস্টার’, মাসে কোটি টাকার ভাগবাঁটোয়ারা দেড় মাসের মধ্যে সর্বনিম্ন স্বর্ণের বাজার ১১৯ কোটি টাকা আত্মসাৎ, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ গ্রেফতার হরমুজ প্রণালি ব্যবস্থাপনায় নতুন সংস্থার নাম ঘোষণা করল ইরান মুমিনুলের রেকর্ড ভাঙলেন মুশফিক আইপিএলে কোহলির নতুন রেকর্ড ওটিটিতে মুক্তি পেল বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত ‘রঙবাজার’ বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানিতে চাকরি, বেতন ৪২ হাজার অন্যের সুখে খুশি হোন— তবেই আপনার জীবনেও খুলবে রহমত ও বরকতের দরজা জাবিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, গালাগাল ও হুমকির অভিযোগ পঞ্চাশোর্ধ্ব নারীদের ডিম্বাশয় ক্যানসারের ঝুঁকি বেশি গুগলের ফ্রি ১৫ জিবি স্টোরেজ বন্ধ হওয়ার খবরটি কি সত্য? বাংলাদেশে আন্তর্জাতিক মানের হালাল ট্যুরিজম গড়ে তোলার আশাবাদ নারী নেতৃত্ব হারাম বলে কী টিভি এডিটরস কাউন্সিলে জায়গা হয়নি নাজনীন মুন্নী?