ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস
জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয়
ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী
পাকিস্তানের বিপক্ষে গতির লড়াইয়ে নামছে ভারত
জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের রেকর্ড হার
বাংলাদেশের কৌশল আগে থেকেই জানত পাকিস্তান’, চাঞ্চল্যকর অভিযোগ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা
ইসমাইল এলফাত মাঠে থাকা মানেই যেন লিওনেল মেসির দলের জয় নিশ্চিত! ফুটবলপ্রেমীদের কাছে মেজর লিগ সকারের (এমএলএস) পরিচিত মুখ হলেও, আর্জেন্টিনার জার্সিতেও মেসির জন্য তিনি এক পরম পয়া নাম। পরিসংখ্যানের পাতা উল্টালে দেখা যায়, ক্লাব কিংবা আন্তর্জাতিক ফুটবল—বাঁশি মুখে এলফাত যে ম্যাচগুলোতে দায়িত্ব পালন করেছেন, তার একটিতেও হারের মুখ দেখতে হয়নি আর্জেন্টাইন খুদে জাদুকরকে।
বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে বুধবার ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে রেফারি হিসেবে এলফাতের নাম ঘোষণার পর থেকেই শুরু হয়েছে তোলপাড়। ফিফার এই সিদ্ধান্তে ইংলিশ সমর্থকদের মনে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের তো সরাসরি দাবি—মেসিকে আরও একটি বিশ্বকাপ ট্রফি জেতানোর পথ সুগম করতেই
নাকি বেছে বেছে এই পয়া রেফারিকে নিয়োগ দেওয়া হয়েছে! মরক্কোয় জন্ম নেওয়া মার্কিন নাগরিক ইসমাইল এলফাত ইংল্যান্ড-আর্জেন্টিনা দ্বৈরথটি পরিচালনা করবেন। মাঠের সহকারী রেফারি হিসেবে তার সঙ্গে থাকবেন আরও দুই আমেরিকান কোরি পারকার ও কাইল অ্যাটকিনস। ইতিমধ্যেই বেশ কয়েকটি অনলাইন সংবাদমাধ্যম পরিসংখ্যান ঘেঁটে দেখিয়েছে, এলফাত যেকোনো ভূমিকায় মাঠে থাকা ম্যাচগুলোতে মেসির দল শতভাগ সফল। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এমন পাঁচটি ম্যাচের সবকটিতেই শেষ হাসি হেসেছেন মেসি। স্মৃতির পাতায় একটু পেছনে তাকালে দেখা যাবে, আলবিসেলেস্তেদের আকাশী-সাদা জার্সিতে মেসির ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্যের রাতেও জড়িয়ে ছিল এলফাতের নাম। ২০২২ সালে কাতারের সেই রোমাঞ্চকর বিশ্বকাপ ফাইনালের রাতে ফ্রান্সের বিপক্ষে ৩-৩ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে আর্জেন্টিনার নাটকীয়
জয়ের ম্যাচে চতুর্থ অফিশিয়াল ছিলেন এই এলফাতই। কাছ থেকে মেসির মহাকাব্যিক সেই বিশ্বজয়ের সাক্ষী ছিলেন তিনি। এরপরের বছরই মেসি পাড়ি জমান যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। আমেরিকার ঘরোয়া ফুটবলেও মেসির ‘লাকি চার্ম’ হয়ে আসেন তিনি। দুইবার এমএলএস-এর বর্ষসেরা রেফারির পুরস্কার জেতা এই রেফারি ২০২৩ সালের লিগস কাপের ফাইনালে মূল রেফারির দায়িত্ব পালন করেছিলেন। সেবার ন্যাশভিল এসসি-কে টাইব্রেকারে হারিয়ে ইন্টার মায়ামির ইতিহাসের প্রথম ট্রফিটি উঁচিয়ে ধরেছিলেন মেসি। চলতি বিশ্বকাপেও রেফারি হিসেবে বেশ ব্যস্ত সময় পার করছেন এলফাত। গ্রুপ পর্বে জাপান বনাম নেদারল্যান্ডস এবং স্পেন বনাম উরুগুয়ে ম্যাচের দায়িত্ব সামলেছেন সফলভাবে। এছাড়া শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের সেই অবিশ্বাস্য জয়ের ম্যাচটিতেও বাঁশি ছিল তার হাতেই। বৃহস্পতিবার
বাংলাদেশ সময় রাত ১টায় ফাইনালে ওঠার এই জমজমাট লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি। এই ম্যাচের জয়ী দল আগামী সোমবার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে শিরোপার চূড়ান্ত মঞ্চে মুখোমুখি হবে স্পেনের (ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সোমবার রাত ১টায়)।