ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শাহজালাল (রহ.) মাজার ঘিরে কোটি কোটি টাকার বাণিজ্য, দানবাক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার
বন্যার ৯ম দিনেও জলবন্দি বাঁশখালী: অপরিকল্পিত চিংড়ি ঘের ও অবৈধ বাঁধের বলি হাজারো পরিবার
বাংলাদেশকে ৫ বছরে শোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার, বৈদেশিক ঋণ নিয়ে আইএমএফের বাড়তি নজর
ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন
স্বরাষ্ট্রমন্ত্রী: অল্প কিছু শিক্ষার্থীর এই আন্দোলনকে সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না
গোপালগঞ্জ গণহত্যা দিবস: আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শোক ও শ্রদ্ধা
যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনসহ দেশের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। ১৮৫ জনের মত পুলিশ সদস্য কাজে যোগ দেননি, যদিও এ সংখ্যা নগণ্য। বাকি পুলিশ সদস্যরা কার্যকরী অবস্থায় রয়েছে। এছাড়া সশস্ত্র বাহিনী, র্যাব, বিজিবি রয়েছে। নির্বাচনসহ যে কোনো অবস্থা মোকাবিলা করা আমাদের কোনো অসুবিধা হবে না।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের আইনশৃংখলা ও সার্বিক পরিস্থিত নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর আলম বলেছেন, ইজতেমা ময়দানে সমাবেশ করার নিষেধাজ্ঞা অচিরেই কাটবে, যথা সময়েই ইজতেমা হবে। সহিংসতাকারীদের ছাড় দেওয়া হবে না।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইজতেমা নিয়ে সহিংসতার বিষয়ে তদন্ত চলছে। সাদ
এবং যুবায়ের দু’পক্ষই গতকাল আমাদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে ছিলো। অপরাধীকে শাস্তির আওতায় আসতেই হবে। তাদেরকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তাদের কঠোর হস্তে তাদের দমন করা হবে। সভায় অন্যদের মধ্যে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকারসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।
এবং যুবায়ের দু’পক্ষই গতকাল আমাদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে ছিলো। অপরাধীকে শাস্তির আওতায় আসতেই হবে। তাদেরকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তাদের কঠোর হস্তে তাদের দমন করা হবে। সভায় অন্যদের মধ্যে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকারসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।



