ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে
ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে
৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের
পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের
তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’
প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
যুক্তরাজ্যে জামায়াতের আমির
কোনো প্রকার ঘোষণা ছাড়াই লন্ডন সফর করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
গত ১০ই নভেম্বর দুপুরে তিনি হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর ও সাবেক ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবু সালেহ ইয়াহিয়াসহ বেশ কয়েকজন নেতৃবৃন্দ।
জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা জানান, ১৭ নভেম্বর ডা. শফিক লন্ডনে বাংলাদেশিদের দেওয়া গণসংবর্ধনায় বক্তব্য দেবেন। এ ছাড়া জামায়াত আমির লন্ডনে ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ নভেম্বর ধারাবাহিক কর্মসূচিতে অংশ নেবেন।
আবু সালেহ ইয়াহিয়া জানিয়েছেন, জামায়াত আমিরকে লন্ডনের একটি রেস্তোরায় আগামী
১৭ নভেম্বর বিকেল ৫টায় নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। হঠাৎ লন্ডন সফর কী কারণে এ নিয়ে যুক্তরাজ্য জামায়াতের নেতৃবৃন্দের কাছ থেকে কোন বিবৃতি পাওয়া যায়নি। তবে দলীয় একাধিক সূত্র বলছে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে আমীরের লন্ডনে আগমন। জানা গেছে, দলের পক্ষ থেকে ইতিমধ্যে কয়েকটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে যেগুলোতে আমিরে জামায়াত অংশগ্রহণ করবেন।