যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৪

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৪ |
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১০ দিনের সফরে ঢাকা ছেড়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি২০৮) শনিবার সকাল আটটার দিকে স্ত্রী রাহাত আরা বেগমসহ লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। বিএনপি’র মিডিয়াসেল সূত্রে জানা গেছে, বিএনপি মহাসচিব লন্ডনে অবস্থানকালে রাজনৈতিক ও বিএনপির দলীয় কাজে ব্যস্ত থাকবেন। লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও তার সাক্ষাৎ করার কথা রয়েছে। আগামী ১১ ডিসেম্বর দেশের ফেরার কথা রয়েছে তার। বিএনপির শীর্ষস্থানীয় নেতারা ইতোমধ্যেই মাঠে-ময়দানে নির্বাচনের বিষয়ে গুরুত্ব দিয়ে বক্তব্য রাখছেন। দলগতভাবে ভেতরে-ভেতরে তাদের প্রস্তুতিও চলছে। একই সঙ্গে আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনের বিরুদ্ধে আন্দোলনে যেসব দল ও জোট

বিএনপির সঙ্গে ছিল, সেসব মিত্রদেরও নির্বাচনে পাশে রাখতে চাচ্ছে দলটি। এ ছাড়া জামায়াতে ইসলামীসহ ইসলামি দলগুলোর নির্বাচনকালীন অবস্থান কী হয় সে বিষয়েও দলের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে। উক্ত প্রেক্ষাপটানুযায়ী দলের মহাসচিব হিসেবে মির্জা ফখরুলের লন্ডন সফর খুবই গুরুত্ববহ। লন্ডনে মির্জা ফখরুলের সফর উপলক্ষ্যে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। ৩ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় রয়েল রিজেন্সিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন