ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার
মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩
শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত
গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ
পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু
যশোর রেলওয়ে জংশনে ট্রেন লাইনচ্যুত
যশোর রেলওয়ে জংশনে মোংলাগামী কমিউটার ট্রেন ‘বেতনা এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আজ সোমবার সকালে বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রেনটি সাড়ে ১০টার দিকে যশোর রেলওয়ে জংশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ এক ঘণ্টা বন্ধ থাকে।
বেনাপোল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার হাসিনা হাসান জানান, বেতনা এক্সপ্রেস ট্রেনটি জংশনের প্রবেশমুখে পেছনের কোচটি লাইনচ্যুত হয়। ঘটনার পরপরই উদ্ধারকারী দল কাজ শুরু করে। পরে লাইনচ্যুত হওয়া শেষ কোচটি বিচ্ছিন্ন করে ট্রেনটি সাড়ে ১১টার দিকে মোংলার উদ্দেশে ছেড়ে যায়। লাইনচ্যুত ট্রেনটি সরানোর কাজ চলছে। পাশাপাশি বিকল্প লাইন থাকায় রেলযোগাযোগ স্বাভাবিক রয়েছে। ট্রেনের কোচ লাইনচ্যুত হওয়াতে এক
ঘণ্টা সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
ঘণ্টা সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।



