ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বৃথা গেল চেষ্টা, ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
পর্তুগালের নতুন যুগের সূচনায় ১ হাজার গোলের স্বপ্ন রোনালদোর
এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন
ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল
না খেলেই কীভাবে এশিয়ান গেমসে পদক নিশ্চিত বাংলাদেশের জিন্নাতের
সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর
টি-টোয়েন্টির ‘ডাকে’র বিশ্বরেকর্ডের শীর্ষ পাঁচে আছেন যারা
ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি
ম্যানচেস্টার সিটি থেকে মিডফিল্ডার রদ্রিকে দলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বার্সেলোনা। প্রায় ৬ কোটি ৫০ লাখ পাউন্ডের ট্রান্সফার ফি দিয়ে ন্যু ক্যাম্পে চার বছরের চুক্তিতে সই করেছেন এই স্প্যানিশ তারকা। এর মাধ্যমে ২০১৯ সালে আতলেতিকো মাদ্রিদ ছাড়ার পর আবারও নিজ দেশের ঘরোয়া ফুটবলে ফিরলেন ২০২৪ সালের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
৩০ বছর বয়সী রদ্রি ইংলিশ ক্লাব সিটির হয়ে দীর্ঘ সাতটি মৌসুম কাটিয়েছেন। এই সময়ে ২৯৮টি ম্যাচে মাঠে নেমে তিনি জেতেন মোট ১২টি মেজর ট্রফি—যার মধ্যে রয়েছে ৪টি প্রিমিয়ার লিগ, ২টি এফএ কাপ, ৩টি ইএফএল কাপ এবং ২০২৩ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা।
সিটিতে তাঁর শেষ দুটি মৌসুম চোটের কারণে বাধাগ্রস্ত হলেও এই
গ্রীষ্মের বিশ্বকাপে দুর্দান্তভাবে ফর্মে ফেরেন তিনি। স্পেনকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জেতানোর পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পান তিনি। ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির শেষ ১২ মাসে পা দেওয়ার পর রদ্রিকে দলে ভেড়াতে শুরুতে সবচেয়ে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। তবে বিবিসি স্পোর্টকে সূত্র নিশ্চিত করেছে, ম্যানচেস্টার সিটির সঙ্গে সরাসরি আলোচনায় বসার ক্ষেত্রে বার্সেলোনাকেই সবুজ সংকেত দিয়েছিলেন রদ্রি। বার্সেলোনার প্রথম দফায় দেয়া ৩ কোটি ৮৫ লাখ পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল সিটি। পরবর্তীতে দুই ক্লাবের সমঝোতায় দলবদলটি চূড়ান্ত হয় এবং রিয়াল মাদ্রিদ প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। সোমবারই বার্সেলোনায় পৌঁছেছেন রদ্রি। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই স্প্যানিশ মিডফিল্ডার জানান, কাতালান ক্লাবটির হয়ে মাঠ মাতানো তাঁর জন্য একটি
‘স্বপ্নপূরণ’।