ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নারী এশিয়া কাপের ফাইনালেও চ্যাম্পিয়ন ভারত ও নকভির ট্রফি নাটক
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের মুকুট জভেরেভের
উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে উড়ে গেল বাংলাদেশ, হারের নতুন রেকর্ড
ইউএস ওপেনে হেরে র্যাকেট ভাঙলেন সাবালেঙ্কা
মেসির দুর্দান্ত গোলেও জিততে পারল না ইন্টার মায়ামি
জোড়া গোল দিয়ে এমবাপে বললেন, ‘প্রথমার্ধেই খেলা শেষ করে দিয়েছি’
ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান
ম্যানচেস্টার ডার্বিতে হলান্ডের গোল ভুল ছিল, স্বীকার করল প্রফেশনাল গেম রেফারিজ
ম্যানচেস্টার ডার্বিতে ম্যানচেস্টার সিটির ১-০ ব্যবধানের জয়ে আরলিং হলান্ডের দেওয়া বিতর্কিত গোলটি ভুল ছিল বলে স্বীকার করেছে রেফারিদের সংস্থা প্রফেশনাল গেম রেফারিজ (প্রো রেফ)। সংস্থাটি রবিবার জানিয়েছে, গোলটির বৈধতা দেওয়ার সিদ্ধান্তটি ছিল রেফারিদের ‘বিবেচনার ভুল’।
ব্রুনো ফার্নান্দেসকে লাথি মেরে লাল কার্ড দেখে ফিল ফোটেন মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সিটি। তবে একজন কম নিয়েও দমে যায়নি পেপ গার্দিওলার দল। ১০ জন নিয়েই খেলার ৬০ মিনিটে জোসকো গভার্দিওলের ক্রস থেকে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন হলান্দ।
শুরুতে অফসাইডের কারণে গোলটি বাতিল করা হলেও ভিএআর (VAR) পরীক্ষা শেষে তা বহাল রাখা হয়। অথচ বলটি নরওয়েজিয়ান ফরোয়ার্ড হলান্ডের কাছে পৌঁছানোর ঠিক আগেই সিটি
মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেজ অফসাইড পজিশনে দাঁড়িয়ে বলে শট নেওয়ার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত এঞ্জো বলে স্পর্শ না করায় গোল মেনে নেন রেফারি। ম্যানচেস্টার ডার্বিতে এটি ছিল হলান্ডের নবম লিগ গোল। গোলটি হওয়ার পরপরই প্রিমিয়ার লিগ ম্যাচ সেন্টারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়, ভিএআরে দেখা গেছে হলান্দ অনসাইডে ছিলেন। আর এঞ্জো অফসাইডে থাকলেও তিনি বলে কোনো স্পর্শ করেননি। তবে রবিবারের শেষ ভাগে নিজেদের অবস্থান বদলে প্রো রেফ জানায়, অফসাইডে থাকা আর্জেন্টাইন মিডফিল্ডার এঞ্জোর উপস্থিতির প্রভাব কেমন হতে পারে, তা বুঝতে ভিএআর ব্যর্থ হয়েছে। মাঠের রেফারিকে বিষয়টি পুনরায় রিভিউ করার পরামর্শ দেওয়া উচিত ছিল। এক বিবৃতিতে প্রো রেফ জানায়, ‘নিজেদের সিদ্ধান্তের ভুল স্বীকার করে
আমরা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে যোগাযোগ করেছি। পুরো ঘটনাটি নতুন করে পর্যালোচনা করা হবে।’ ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার মাইকেল ক্যারিক বলেন, একদল রেফারির সমন্বয়ে তৈরি প্যানেল এমন একটি গোল বৈধ করার সিদ্ধান্ত নেয় কীভাবে, তা সত্যিই চিন্তার বিষয়। মাঠে বিতর্কিত এই মুহূর্তটির ভুক্তভোগী ছিলেন ইউনাইটেড ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস। তিনি জানান, জাতীয় দলের সতীর্থ এঞ্জোর অবস্থানের কারণেই তিনি বিভ্রান্ত হয়েছিলেন। সিটির এই গোলকে ‘অবিচার’ বলে আখ্যা দেন তিনি। স্কাই স্পোর্টসকে মার্তিনেস বলেন, ‘ও (এঞ্জো) ঠিক আমার সামনে ছিল বলেই আমি ওদিকে গিয়েছিলাম, যার সুবিধা পেয়ে পেছনের দিকে খালি জায়গায় বল পেয়ে যায় হলান্দ। প্রিমিয়ার লিগের মতো জায়গায় পাঁচ-ছয়জন রেফারি মিলে এই ধরনের ভুল করবেন,
তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই অবিচার মাথায় নিয়েই আজ আমাদের বাড়ি ফিরতে হচ্ছে।’