ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে?
সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি
বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার!
আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স
সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা
বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু
বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন
ম্যাকসুইনি বাদ, অজি শিবিরে ১৯ বছরের ওপেনার
বর্ডার-গাভাস্কার সিরিজের বাকি দুই টেস্টের দল থেকে অস্ট্রেলিয়ার ওপেনার নাথান ম্যাকসুইনি বাদ পড়েছেন। তার জায়গায় ভারতের বিপক্ষে চলামান সিরিজে ডাকা হয়েছে ১৯ বছর বয়সী ওপেনার স্যাম কোনসটাসকে।
ম্যাকসুইনি সিরিজের প্রথম তিন টেস্টে ব্যর্থ হয়েছেন। তিনি যথাক্রমে ১০, ০ ও ৩৯, ১০* এবং ৯, ৪ রান করতে পেরেছেন। অন্য দিকে কোনসটাস গত মাসে ভারত ‘এ’ দলের বিপক্ষে ৭৩ রানের ইনিংস খেলেন। সর্বশেষ ভারতের বিপক্ষে গোলাপি বলের প্রস্তুতি ম্যাচে খেলেন ১০৭ রানের ইনিংস। পরেই শেফিল্ড শিল্ডে ৮৮ রানের ইনিংস খেলেন।
বয়স কম হলেও কোনসটাসকে মনে করা হচ্ছিল ডেভিড ওয়ার্নারের উত্তরসূরী। ওয়ার্নারের বিদায়ের পর দলে ঢোকার দৌড়ে বেশ এগিয়ে ছিলেন এই তরুণ। কিন্তু
টিম ম্যানেজমেন্ট অভিজ্ঞতা বিবেচনা করে ম্যাকসুইনিকে সুযোগ দিয়েছিল। এবার সিরিজ জয়ের লড়াইয়ে সুযোগ আসল ১১টি প্রথম শ্রেণির ম্যাচ দুই সেঞ্চুরি ও তিন ফিফটি করা কোনসটাসের। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘স্যাম প্রথমবার দলে ডাক পেল। তার ব্যাটিংয়ের ধরন একটু ভিন্ন। আমরা তাকে দেখতে এবং উন্নতির সুযোগ দিতে মুখিয়ে আছি।’ ম্যাকসুইনির পরবর্তীতে ভালো করার সুযোগ আছে বলেও মন্তব্য করেছেন বেইলি, ‘আমরা সুইনিকে নিয়ে আত্মবিশ্বাসী। তার টেস্ট টেম্পারমেন্ট ভালো। তাকে বাদ দেওয়া কঠিন ছিল। আমরা কেবল ভিন্ন একটা লাইনআপ দাঁড় করাতে চেয়েছি।’