মৌলভীবাজারে হার্ডওয়্যার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৫

মৌলভীবাজারে হার্ডওয়্যার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৫ |
মৌলভীবাজার পৌর শহরের শমশেরনগর রোডে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যার পর দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলার শিকার হন সদাইপাতি এফ রহমান ট্রেডিং-এর মালিক শাহ ফয়েজুল রহমান রুবেল। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার কিছু পর রুবেল তার দোকানে কাজ করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত দোকানে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। তার আর্তচিৎকারে পাশের দোকানদার ও সিএনজি চালকরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী এক সিএনজি চালক জানান, ‘আমরা রুবেল ভাইয়ের দোকানের পাশে মাতৃছায়া ইলেকট্রনিকসের সামনে বসে ছিলাম। হঠাৎ তাকে ‘বাঁচাও’ বলতে শুনে দৌঁড়ে যাই। তখনই দেখি

রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে আমরা দ্রুত তাকে সিএনজিতে করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাই।’ হাসপাতালে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানালে রুবেলকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সিলেটে নেয়ার পথেই তার মৃত্যু হয়। নিহত রুবেল কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। শহরের অন্যতম পরিচিত হার্ডওয়্যার প্রতিষ্ঠান "সদাইপাতি"র স্বত্বাধিকারী ছিলেন তিনি। ব্যবসায়িক পরিসরে তার সুনাম ছিল। রুবেলের শ্যালক ইমন তরফদার জানান, দুলাভাই দীর্ঘদিন ধরে শহরে ব্যবসা করছেন। কারও সঙ্গে পূর্বশত্রুতা থাকতেই পারে। আমরা ধারণা করছি, সেই শত্রুতার জেরেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এদিকে ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

(ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর থেকেই আমরা তদন্তে নেমেছি। ঘটনার রহস্য উদঘাটন এবং দোষীদের শনাক্তে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতের মরদেহ সিলেট ওসমানি মেডিকেলে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পেছনে কারণ উদঘাটনে জোর তদন্ত চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম