মৌলভীবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তরুণ আইনজীবী খুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫

আরও খবর

রাজধানীতে বিকালেই রাতের অন্ধকার

মায়ানমার সীমান্তে নতুন অস্বস্তি: বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত, আরাকান নেতার বিতর্কিত মানচিত্র ঘিরে উদ্বেগ

আলুটিলা পাহাড় ইসলামীকরণ: পর্যটন স্থানে জমি দখলের করে ধর্মীয় স্থাপনা নির্মাণ; জেলা প্রশাসকের সায়

নিষেধাজ্ঞায় কর্মহীন সাতক্ষীরার লাখো জেলে, পরিবার নিয়ে দুর্ভোগে

চট্টগ্রামে বেপরোয়া শিবির-সাজ্জাদের বাহিনী: ২৪ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা না দিলে শরীর ঝাঁজরা করে দেওয়ার হুমকি

প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২

মৌলভীবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তরুণ আইনজীবী খুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫ |
মৌলভীবাজার শহরের মেয়র চত্বর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুজন মিয়া নামের মৌলভীবাজার জেলা জজ আদালতের তরুণ আইনজীবী খুন হয়েছেন। এ ঘটনায় শান্তি প্রিয় জেলাখ্যাত মৌলভীবাজারে আলোচনা সমালোচনার ঝড় বইছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে পৌরসভা কার্যালয়ের মেয়র চত্তরের উত্তর পাশের ফুটপাতে একটি ফুসকার দোকানে বসে আইনজীবী সুজনসহ ৪ বন্ধু মিলে ফুসকা খাচ্ছিলেন। এ সময় ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত আইনজীবী সুজন মিয়ার পাশে দাঁড়ায়। কিছু বুঝে উঠতে না উঠতেই তাদের মধ্যে একজন ছুরিকাঘাত করলে একত্রে সবাই পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মৌলভীবাজা-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে

মৃত ঘোষনা করেন। খবর পেয়ে তার পরিবারের সদস্য ও সহকর্মীরা ছুটে যান হাসপাতালে। আইনজীবী সুজন মিয়া শহরতলীর পূর্ব হেলালপুর এলাকার জহিরুল ইসলামের পুত্র। পরিবারের সদস্যদের সাথে প্রায় ৮ বছর যাবৎ বসবাস করতেন ওই এলাকায়। নিহত আইনজীবী সুজন মিয়ার পৈত্রিক বাড়ি ব্রাক্ষণবাড়িয়া পৌর এলাকার ১ নং ওয়ার্ডের ধুবলাপাড়া এলাকায়। মৌলভীবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মিনহাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। হত্যার কারণ এখনও জানা যায়নি, আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। খবর পেয়ে পুলিশ সুপার এম.কে এইচ জাহাঙ্গীর হোসেন সহ জেলা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে আইনজীবী সুজন মিয়া হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে আদালত কার্যক্রম বর্জন

করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে আদালত প্রাঙ্গনে ঘন্টা ব্যাপি মানববন্ধন পালন করেন। এসময় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী ও আইনজীবী সমিতির আহবায়ক এডভোকেট মুজিবুর রহমান মুজিব, সিনিয়র আইনজীবী শান্তি পদ ঘোষ, রমাকান্ত দাশ গুপ্ত, আইনজীবী কামরেল আহমদ চৌধুরী মো: জয়নুল হক, মো: মিজানুর রহমান, বকসী জুবায়ের আহমদ সহ অন্যান্যরা। পরে তারা আদাদালত সড়কে বিক্ষোভ মিছিল করেন। বক্তারা ২৪ ঘন্টার মধ্যে আইনজীবী সুজন মিয়ার হত্যাকারীদের গ্রেফতারের দাবী জানান। পরে জেলা জজ আদালত থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের চৌমূহনা ঘুরে পৌরসভার সামনে আসলে সংক্ষুব্ধ আইনজীবিরা বেশ কয়েকটি ফুচকার দোকান ভাংচুর করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গুলি করে, কুপিয়ে ১৯ লাখ টাকা ছিনতাই: জামায়াত এমপির ভাগ্নে সাব্বির কারাগারে ২০২৪-এ পূর্ব নির্ধারিত হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন আয়োজনে সদিচ্ছার অভাবেই হাজারো শিশুমৃত্যু! পাকিস্তান জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতা ঢাকায় জাতিসংঘের মিশন হারিয়ে মধ্যপ্রাচ্যে চাকরির জন্য পাকিস্তানের দ্বারস্থ বাংলাদেশ সশস্ত্রবাহিনী নিম্ন আয়ের মানুষের জন্য বিদ্যুতের সাশ্রয়ী স্ল্যাব থাকছে না, কিনতে হবে উচ্চমূল্যে ইউরোপের বাজারে চাহিদা কমছে বাংলাদেশে তৈরি পোশাকের, গার্মেন্টস খাতে বড় ধাক্কা ২০২৬-২৭ অর্থবছরের বাজেটঃ আসন্ন বাজেটে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশায় অগ্রিম আয়করের প্রস্তাব মন্ট্রিয়লে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত, গ্লোবাল অ্যালায়েন্সের অংশগ্রহণ আত্মঘাতী গোলে রোনালদোর শিরোপার অপেক্ষা বাড়ল ‘গোলামী’ চুক্তি আর গোলামের চুক্তি নাগরিকত্ব-পাসপোর্ট আর নিরাপত্তার আশায় ১৬ মাসে দেশে ঢুকেছে আরও দেড় লাখ রোহিঙ্গা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো মন্ত্রণালয় কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করলো সরকার রণক্ষেত্র সুনামগঞ্জ, নিহত বিএনপি কর্মী–আহত ৪০ নির্বাচনের পর বিধানসভাতেও থালাপতি ম্যাজিক, বিরোধী শিবিরে ভাঙন ইরানে ৯ বার ভূমিকম্প! নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে ‘গ্যাস বিস্ফোরণে দগ্ধ ১২ নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ