ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ
পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু
উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ
কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড
মোহাম্মদপুর থেকে কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য সারোয়ার জাহান বাদশাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বসিলা এলাকায় অভিযান চালিয়ে পলাতক সাবেক এই এমপিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
তিনি আরও জানান, ঢাকা-১৩ আসনের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে। ওই মিছিলে নেতৃত্ব দেওয়া কয়েকজনকে আমরা শনাক্ত করেছি।
তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান হাফিজুর রহমান।



