মোহাম্মদপুরে ছিনতাই কিশোর গ্যাং রোধে মশাল মিছিল, ওসির অপসারণ দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

মোহাম্মদপুরে ছিনতাই কিশোর গ্যাং রোধে মশাল মিছিল, ওসির অপসারণ দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ |
রাজধানীর মোহাম্মদপুরে গত কয়েকদিন যাবৎ ছিনতাই ও কিশোর গ্যাং চক্রের দৌড়াত্ম্যে অতিষ্ঠ সাধারণ বাসিন্দারা। এই ছিনতাই ও কিশোর গ্যাং রোধে মশাল মিছিল এবং বিক্ষোভ করেছে স্থানীয় ছাত্র-জনতা।হঠাৎ করে মোহাম্মদপুর এলাকা এমন অস্থির হলেও পুলিশের ‘নীরব’ ভূমিকায় মোহাম্মদপুর থানার ওসির অপসারণ চেয়ে থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা। এ সময় মোহাম্মদপুর থানা ওসির অপসারণ চেয়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয় ছাত্র-জনতা। অন্যথায় পুলিশ সদর দপ্তর বরাবর লং মার্চের ঘোষণা দিয়েছে তারা। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় মোহাম্মদপুর তিন রাস্তা মোড় থেকে মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক ঘুরে থানার সামনে গিয়ে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি শেষ হয়। মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয়রা জানান, সম্প্রতি সময়ে মোহাম্মদপুর

এলাকায় ছিনতাই, কিশোর গ্যাং, চাঁদাবাজিসহ নানা রকম অপরাধ প্রতিনিয়ত বেড়েই চলছে। পুরো দেশ মোহাম্মদপুর এলাকার এমন ভয়াবহতা দেখলেও মোহাম্মদপুর থানার ওসির ঘুম ভাঙ্গেনি। কেউ ছিনতাই এবং কিশোর গ্যাং হামলার শিকার হওয়ার পরও পুলিশের ভূমিকা নীরব। যার ফলে ওসিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করার আলটিমেটাম বেধে দেওয়া হয়েছে। ওসিকে এই ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করা না হলে পুলিশ সদর দপ্তর বরাবর লং মার্চের ঘোষণা দিয়েছে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। মোহাম্মদপুরের বাসিন্দা ইশতিয়াক সজীব বলেন, আমরা গত কয়েকদিন যাবৎ দেখছি মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে নড়বড়ে হয়ে পড়েছে। মোহাম্মদপুরের অলিগলিতে দেশীয় ধারালো অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, পাড়া-মহল্লায় কিশোর গ্যাং সদস্যদের দিনের আলোতেই অস্ত্র নিয়ে হামলার

ঘটনা ঘটছে। বর্তমান ওসি মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল না দিয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। তার অধীনস্থ এলাকার এমন পরিস্থিতিতে তার ইন্ধন রয়েছে। না হয় কিভাবে একটি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ রূপ ধারণ করে। আমরা চাই, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওসিকে দ্রুত অপসারণ করবে পুলিশ সদর দপ্তর। না হয় আগামী ৪৮ ঘণ্টা পর আমরা পুলিশ সদর দপ্তর বরাবর লং মার্চ করব। আরেক বাসিন্দা ইসমাইল পাটোয়ারী বলেন, আমরা আজকে কিশোর গ্যাং, ছিনতাই প্রতিরোধে পাড়া-মহল্লায় রাত জেগে পাহারা দিতে হচ্ছে। পর্যাপ্ত পরিমাণ পুলিশ থানায় থেকেও তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। কেউ ছিনতাই কিংবা কিশোর গ্যাংয়ের হামলার শিকার হলে পুলিশ কোনো সহায়তা করে না।

কোথাও প্রকাশ্যে কিশোর গ্যাং সদস্যরা হামলা করলে কিংবা ছিনতাইকারীরা ছিনতাই করলে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা দেখা যায়। আমরা মোহাম্মদপুর থানার ওসিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ চাই। তাকে অপসারণ না করা হলে আমরা পুলিশ সদর দপ্তর বরাবর লং মার্চ করব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়