ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ
মোহাম্মদপুরে ‘ককটেল’ বিস্ফোরণ
রাজধানীর মোহাম্মদপুরে চাঁনমিয়া হাউজিংয়ের ৪ নাম্বার রোডে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৮টার দিকে ওই রোডের একটি বাসার সামনে এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন।
এসি মামুন বলেন, রাত ৮টার কিছু আগে বকুল মিয়া নামের এক ব্যক্তির বাসার সামনে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা একটি ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। কারা এটি ঘটিয়েছে তা জানার চেষ্টা চলছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
তিনি বলেন, আমরা ফুটেজ সংগ্রহ করে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছি।
জানা যায়, ঘটনাস্থল
থেকে ২০০ গজ দূরেই বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা। এছাড়া মামুনুল হকের অফিসও ঘটনাস্থলের কাছাকাছি। খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন বলেন, মাদ্রাসার উত্তর পাশে মামুনুল হকের রাজনৈতিক কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। কে বা কারা কেন এটা করেছে তা আমরা জানি না।