মোদীর মিটিং এ লাইভে আসলেন শেখ হাসিনা? সোশ্যাল মিডিয়ায় বট আইডির বিভ্রান্তিমূলক প্রচারণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫

মোদীর মিটিং এ লাইভে আসলেন শেখ হাসিনা? সোশ্যাল মিডিয়ায় বট আইডির বিভ্রান্তিমূলক প্রচারণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫ |
গেল ৫ আগস্ট ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা।কার্যত তারপর থেকেই ভারতে অবস্থান করছেন হাসিনা। সবশেষ কয়েকটি তথ্য বলছে দিল্লির লুটিয়েন্স বাংলোতে অবস্থান নিয়েছেন হাসিনা।গেল ডিসেম্বরেই শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে সেসময় জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।যেখানে পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছিলেন, শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে ভারতের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল, তার জবাব ৮ জানুয়ারি পর্যন্ত আনুষ্ঠানিক কোন জবাব পায় নি বাংলাদেশ। এর মাঝে (৩ জানুয়ারি) এক সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেয়া

নিয়ে ভারতের নতুন করে কিছু বলার নেই বলে জানিয়েছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আদৌ শেখ হাসিনাকে নিয়ে দিল্লি আসলে কি করতে চাইছে তা এখনো স্পষ্ট করেনি ভারত। সম্প্রতি ৩ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়া ইউটিউবে "বেঙ্গলি কালচার প্রো" নামক একটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়,মোদীর মিটিংয়ে লাইভে আসলেন শেখ হাসিনা। যেখানে দেখা যায় লাইভ স্ক্রীনে শেখ হাসিনার ছবি আর মোদীসহ পাঁচজন বসে রয়েছেন।যেখানে মাইকে ইংরেজিতে বলা হচ্ছে,আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দিয়েছেন, সাথে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন শেখ হাসিনা।অনুষ্ঠানে আরো বলা হয় যোগ দিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী,ভারতের পররাষ্ট্র মন্ত্রী,ভারতের পেট্রোলিয়াম ও গ্যাস মন্ত্রী।প্রথমেই ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা

স্বরাজকে বক্তব্যের অনুরোধ জানানো হয়। কিন্তু অনুসন্ধানে দেখা যায় ভারতের বর্তমান পররাষ্ট্র মন্ত্রী হলেন এস জয় শংকর।তাছাড়া বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হলেন ড. ইউনূস।এতেই এটি স্পষ্ট প্রতীয়মান হয় এটি আগের ভিডিও এবং বাংলাদেশের বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে জনগণের কাছে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে বট আইডির উদ্দেশ্য প্রণোদিত প্ররোচনা।নেটিজেনদের দাবি অবিলম্বে এসব বট আইডি এবং চ্যানেলগুলো চিহ্নিত করে আইনের আওতায় যত দ্রুত সম্ভব নিয়ে আসতে হবে। উল্লেখ্য ফ্যাক্ট চেক রিউমর স্ক্যানার এখনো এ বিষয়ে কিছু জানায় নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“মৃত্যু হলে দেশের মাটিতেই হোক”: জেল-জুলুমের ঝুঁকি জেনেই শীর্ষ নেতাদের নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের মোদিবিরোধী তাণ্ডবের পর হেফাজতের উগ্রবাদীদের ধরিয়ে নেওয়া সেই দর্জিকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা চরম দুর্ভোগে রাঙামাটি: বাঘাইছড়িতে পানিবন্দী ২০ হাজার মানুষ, ৬ দিনে ১০৪ পাহাড়ধস রাজনৈতিক অনিশ্চয়তা-অব্যবস্থাপনায় বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ, উদ্বেগে অর্থনীতিবিদরা বন্ধ হয়নি হামে শিশু মৃত্যু, সংখ্যা ছাড়াল ৭৫০ পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে দলীয় পদ গেল জামায়াত নেতার এডিবির প্রতিবেদনে উদ্বেগ: মার্কিন ট্যারিফের ফাঁদে পড়ে চরম বিপর্যয়ে বাংলাদেশের রপ্তানি খাত ঘনিষ্ঠ মিত্র আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চান নেতানিয়াহু অগ্রাধিকার ভিত্তিতে বন্যাদুর্গতদের ত্রাণ দেওয়ার আহ্বান জামায়াত আমিরের এমবাপে-দেম্বেলের গোলে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স থাই বাজারে বাংলাদেশি কসমেটিকস, বাড়ছে বৈশ্বিক গ্রহণযোগ্যতা সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি বরিশালে থানায় হামলার ঘটনায় ১৮ জন গ্রেপ্তার দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সেনাবাহিনী ও পুলিশের স্কটে ফিরছেন সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক ভেনিজুয়েলা ভূমিকম্পে নিহত ৩৮৯৯, ক্ষতি ৬.৭ বিলিয়ন ডলার টেকনাফে রোহিঙ্গা ১০০ পরিবারকে নেয়া হলো নিরাপদ স্থানে ঝিনাইদহে নাপিত ডেকে ছাত্রদের চুল কাটলেন সাবেক সভাপতি, অভিভাবক-কর্তৃপক্ষ হাতাহাতি