মেসি নাকি নতুন কেউ? সপ্তাহের সেরা খেলোয়াড় নিয়ে উত্তেজনা তুঙ্গে! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ January, ২০২৫

মেসি নাকি নতুন কেউ? সপ্তাহের সেরা খেলোয়াড় নিয়ে উত্তেজনা তুঙ্গে!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ January, ২০২৫ |
ম্যানচেস্টার সিটির বর্তমান সময়টা ভালো যাচ্ছে না। পেপ গার্দিওলার দল সংগ্রাম করছে, আর এদিকে অ্যাথলেটিকো মাদ্রিদে দারুণ ছন্দে আছেন আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। তার দুর্দান্ত পারফরম্যান্সের কারণে চ্যাম্পিয়ন্স লিগের সপ্তাহের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। সিটিতে পর্যাপ্ত সুযোগ না পেয়ে গ্রীষ্মকালীন দলবদলে অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দেন আলভারেজ। তখন তার এই সিদ্ধান্তকে অনেকেই ভুল বললেও, ছয় মাসের মধ্যেই সবার কাছে তার সিদ্ধান্তের যৌক্তিকতা স্পষ্ট হয়ে যায়। সিটিতে নিয়মিত একাদশে জায়গা পেতে লড়াই করলেও, অ্যাথলেটিকোতে এসে তিনি অসাধারণ ফর্মে রয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগে আলভারেজ এখন পর্যন্ত টানা তিন ম্যাচে পাঁচ গোল করেছেন। সর্বশেষ লেভারকুজেনের বিপক্ষে দুই গোল করে দলের ২-১ জয়ে বড় ভূমিকা রাখেন। চলতি মৌসুমে

তিনি ৩১ ম্যাচে ১৬ গোল ও ২টি অ্যাসিস্ট করেছেন, বিশেষত চ্যাম্পিয়ন্স লিগে তার পারফরম্যান্স আরও উজ্জ্বল। লেভারকুজেনের কোচ জাবি আলোনসোও আলভারেজের প্রশংসা করে বলেছেন, “সে বিশ্বসেরাদের একজন এবং অ্যাথলেটিকোর গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার দলবদলের সিদ্ধান্ত ছিল অসাধারণ।” বর্তমানে লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদের চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে এবং চ্যাম্পিয়ন্স লিগেও ভালো অবস্থানে আছে। আলভারেজের আগমনে অ্যাথলেটিকোর পারফরম্যান্সে বড় পরিবর্তন এসেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান