মেসি তো দশে ১০—আর্জেন্টিনার বাকি ফুটবলাররা কে কেমন খেললেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ June, ২০২৬

মেসি তো দশে ১০—আর্জেন্টিনার বাকি ফুটবলাররা কে কেমন খেললেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ June, ২০২৬ |
আলজেরিয়াকে ৩–০ গোলে উড়িয়ে দিয়ে দারুণভাবে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত এ ম্যাচে একাই ৩ গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেছেন লিওনেল মেসি। চ্যাম্পিয়নদের এমন দাপুটে শুরুর পর স্বাভাবিকভাবেই সমর্থক ও ফুটবলপ্রেমীদের মধ্যে চলছে তুমুল আলোচনা—প্রথম ম্যাচে দলের কোন খেলোয়াড় কেমন পারফর্ম করলেন? ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোল ডটকমের রেটিং অনুযায়ী, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার ফুটবলারদের পারফরম্যান্সের মূল্যায়নের তুলে ধরা হলো- এমিলিয়ানো মার্তিনেজ—৭/১০ ম্যাচে খুব একটা পরীক্ষার মুখে পড়তে হয়নি তাকে। পাসিং ও বল বণ্টনে ছিলেন দারুণ কার্যকর। পুরো ৯০ মিনিটে মাত্র একবার বল ক্লিয়ার করতে হয়েছে। ফাকুন্দো মেদিনা—৭/১০ প্রতিপক্ষ ফরোয়ার্ডদের বোতলবন্দী করে রাখতে বড় ভূমিকা রেখেছেন।

পুরো ম্যাচে দুটি সফল ট্যাকল, একটি ব্লক এবং একবার বল ক্লিয়ার করেছেন। ক্রিস্টিয়ান রোমেরো—৭/১০ প্রতিপক্ষ পুরো ম্যাচে অন-টার্গেটে শট নিতে পেরেছেন মাত্র একটি। যার অর্থ, তেমন একটা পরীক্ষায় পড়তে হয়নি। রক্ষণ সামলে ৮০ মিনিটে প্রতিপক্ষের চারটি আক্রমণ নস্যাৎ করেছেন। লিসান্দ্রো মার্তিনেজ—৮/১০ রক্ষণে ছিলেন অনবদ্য। দুর্দান্ত লড়াই করে চারবার বল ক্লিয়ার করার পাশাপাশি দুটি ট্যাকল ও একটি ইন্টারসেপশন দিয়ে প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেন। গঞ্জালো মন্তিয়েল—৭/১০ প্রথমার্ধে রক্ষণে দারুণ অবদান রেখেছেন। তবে আগে থেকে ঠিক করে রাখা পরিকল্পনার অংশ হিসেবেই ৪৬ মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। রদ্রিগো দি পল—৮/১০ মাঝমাঠে বরাবরের মতোই দাপুটে ছিলেন। ৯০ মিনিটে ৬৮ বার বল টাচ করে ৯২ শতাংশ সফল পাস দিয়েছেন। এ

ছাড়া লিওনেল মেসির প্রথম গোলটির অ্যাসিস্টও আসে তাঁর পা থেকেই। এনজো ফার্নান্দেজ—৭/১০ পাসিংয়ে নিখুঁতই ছিলেন বলা যায়। বল দখলে রাখতে এবং আক্রমণ সচল রাখতে পুরো ম্যাচেই কার্যকর ভূমিকা রেখেছেন। আলেক্সিস ম্যাক আলিস্টার—৭/১০ আক্রমণ ও রক্ষণ—উভয় ক্ষেত্রেই বল পায়ে এবং বল ছাড়া দারুণ খেলেছেন। ৯৪ শতাংশ সফল পাসের পাশাপাশি একটি সফল ট্যাকল, ছয়টি রিকভারি ও দুটি বল ক্লিয়ার করেছেন। থিয়াগো আলমাদা—৬/১০ উইং ধরে আক্রমণে গতি ফেরানোর চেষ্টা করেছেন। তবে এর বাইরে মাঠে তেমন বিশেষ কোনো অবদান রাখতে পারেননি। লিওনেল মেসি—১০/১০ পুরো ম্যাচেই ছিল ‘মেসি ম্যাজিক’। ৫৭ বার বল টাচ করে ৩০টি সফল পাস ও ২টি দারুণ সুযোগ তৈরি করেছেন। পেনাল্টি বক্সে প্রতিপক্ষকে ব্যস্ত রাখার পাশাপাশি নিয়েছেন ৬টি শট,

যার ৪টিই ছিল অন-টার্গেট। শেষ পর্যন্ত দুর্দান্ত এক হ্যাটট্রিকে দলের ৩টি গোলই করেন তিনি। লাওতারো মার্তিনেজ—৫/১০ মাঠে কাটানো ৫৫ মিনিটে একেবারেই চেনা ছন্দে ছিলেন না। শট ও পাসের দ্বিধাদ্বন্দ্বে ভুগেছেন, আক্রমণে দলের জন্য কোনো সুযোগ বা জায়গাও তৈরি করতে পারেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান