মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুলাই, ২০২৬

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুলাই, ২০২৬ |
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। হারের পর কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তার চোখের জল ছুঁয়ে গেছে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীকে। ২০ জুলাই নিউ জার্সির নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে শিরোপা ধরে রাখার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। কিন্তু ফাইনালে স্পেনের কাছে হেরে সেই স্বপ্ন ভেঙে যায়। ম্যাচ শেষে সতীর্থদের সান্ত্বনা দেওয়ার সময় আবেগ ধরে রাখতে পারেননি মেসি। একপর্যায়ে চোখের জলে ভেঙে পড়েন আর্জেন্টাইন মহাতারকা। মেসির কান্নার সেই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রিয় তারকার চোখের জল দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন বিশ্বের কোটি কোটি ভক্ত। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির প্রতি ভালোবাসা ও সমর্থন জানিয়ে পোস্ট করেন। ফুটবল মাঠে

মেসির ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি হয়ে থাকবে এই দৃশ্য। শিরোপা জিততে না পারলেও তার লড়াই, নেতৃত্ব ও আবেগ ফের একবার বিশ্বজুড়ে ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কাজীদের ক্ষমতা শেষ, এবার সরকারি রেজিস্ট্রারের হাতে মুসলিম বিয়ে নথিভুক্তির দায়িত্ব জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া বিশ্বমঞ্চে ট্রাম্পের ক্ষমতা নিম্নমুখী, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর মিশনে নতুন রুপের ব্রাজিল গমের জন্যেও ভারতের দ্বারস্থ বাংলাদেশ, কেনা হচ্ছে ২ লাখ টনের বেশি সেপ্টেম্বরে ২৪ দিনে কারাগারে ১০ জনের মৃত্যু, ৭ জনই আওয়ামী লীগের নেতাকর্মী বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি, তেলের দামও বাড়েনি- সমন্বয় করা হয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী শিশুদের খেলাকে কেন্দ্র করে প্রতিবেশীর সন্তানের আঙুল কেটে নিলেন পুলিশ কনস্টেবল গভীর রাতে বিএনপির নেতার নেতৃত্বে এনজিও ভবন গুঁড়িয়ে দিয়ে টিকার সামগ্রীসহ কোটি টাকার মাল লুটপাট সরকারপন্থীদের ঢোকাতে সরকারি কমিটিগুলো থেকে আওয়ামীপন্থী ট্যাগে বাদ পড়ছেন কর্মকর্তারা, নির্দেশনা জারি বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি!