ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ
রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল
ফিফা সংস্কারের দাবি তুলল ইউরোপের শীর্ষ চার লিগ
বিশ্বকাপের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর মিশনে নতুন রুপের ব্রাজিল
বৃথা গেল চেষ্টা, ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
পর্তুগালের নতুন যুগের সূচনায় ১ হাজার গোলের স্বপ্ন রোনালদোর
এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন
মেসির বিদায়ের এখনই সেরা সময়: স্কালোনি
লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়ার এখনই সবচেয়ে উপযুক্ত সময় বলে মনে করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তার আভাস দিয়েছেন তিনি।
গত আগস্টের শেষের দিকে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দেন ৩৯ বছর বয়সী মেসি। আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ দিয়েই শেষবারের মতো আকাশী-সাদা জার্সিতে মাঠে নামবেন এই মহাতারকা।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘মেসির মতো একজন খেলোয়াড় এমন সুন্দর একটা বিদায় পাওয়ার যোগ্য। আমি নিজেও চেয়েছি ওর এই বিদায়বেলায় পাশে থাকতে। কারণ ভবিষ্যতে আমি কোচের দায়িত্বে থাকব কি না, তা জানি না। তাই মেসি যাতে এই ম্যাচে
খেলতে পারে, সেই ব্যবস্থা আমরা করেছি।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা জানি ও কতটা কঠিন সময় পার করেছে। তবুও নিজের দেশের মানুষ আর সমর্থকদের ভালোবাসার সাড়া দিতে ও মাঠে ফেরার ইচ্ছে প্রকাশ করেছে। শ্রদ্ধা জানানোর এখনই সেরা সময়, কারণ পরে সেই আবেগ বা জাদু আর নাও থাকতে পারে। আমার বিশ্বাস, সবাই মিলে ওকে ভালোবাসা জানানোর এটাই সঠিক মুহূর্ত।’ নিজের ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে ৮টি ম্যাচ খেলে ৮টি গোল করেছেন মেসি। আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ১২৫টি গোল নিয়ে শেষ হলো ইন্টার মায়ামি তারকার জাতীয় দলের ক্যারিয়ার, যার মধ্যে ২১টি গোলই এসেছে বিশ্বকাপ থেকে। স্কালোনি আবেগপ্লুত হয়ে বলেন, ‘ওকে কোচিং করাতে পারাটা আমার জীবনের সেরা
অনুভূতি, ঠিক যেন একটা স্বপ্ন সত্যি হওয়া। আমি তাকেও এটা বলেছি, সারাজীবন বলে যাব—মেসির মতো আর কেউ হবে না। মাঠে ওর পারফরম্যান্স আর মাঠের বাইরে ব্যক্তিত্ব—সব মিলিয়ে এমন ফুটবলার যুগে যুগে একটিই আসে। আসুন, আমরা এই মুহূর্তটা উপভোগ করি।’ আটবারের ব্যালনের ডি’অর জয়ী মেসি আগামী ২৬ অক্টোবরের পুরষ্কারের জন্য মনোনীত হয়েছেন। এ নিয়ে স্কালোনি বলেন, ‘সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ও যা করেছে, তারপর আর নতুন করে কিছু বলার থাকে না। পুরস্কারটি যদি সেরা ফুটবলারের হয়, তবে পরিসংখ্যানই বলে দিচ্ছে এটা মেসিরই পাওনা। ও যতদিন মাঠে খেলবে, ততদিন এই পুরস্কার অন্য কারো হাতে যাওয়া কঠিন।’ বিশ্বকাপ ফাইনালের হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত
দেওয়া স্কালোনি জানান, আগামী ডিসেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হলেও তিনি তা বাড়াতে আলোচনার জন্য প্রস্তুত। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে এসেয়ায় দলের প্রশিক্ষণ ক্যাম্পে স্কালোনি বলেন, ‘আমরা আলোচনা করব, ক্লাউদিও তাপিয়ার (আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি) সঙ্গে বসার সব প্রস্তুতি আছে। আমার এখানে থাকার ইচ্ছে আছে, তবে সভাপতির সাথে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলতে হবে।’ মেসির বিদায়ের পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরোসহ অনেক খেলোয়াড়ই প্রকাশ্যে স্কালোনিকে কোচের পদে রেখে দেওয়ার দাবি জানিয়েছেন। আর্জেন্টিনা ফুটবলের ইতিহাসের সবচেয়ে সফল এই মাস্টারমাইন্ডের হাত ধরেই এসেছে ২০২২ সালের বিশ্বকাপ এবং ২০২১ ও ২০২৪ সালের দুটি কোপা আমেরিকা শিরোপা। আগামী দিনগুলোতে অ্যাসোসিয়েশন সভাপতির
সাথে আলোচনা করবেন জানিয়ে তিনি বলেন, ‘স্বপ্নের মতো সময় কেটেছে, তবে তার মানে এই নয় যে আঁকড়ে ধরে বসে থাকতে হবে। কিছু শর্ত নিয়ে কথা হবে, দেখা যাক আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারি কি না।’ এই চুক্তি নবায়ন আর্থিক নাকি দলগত পরিকল্পনার ওপর নির্ভর করছে—এমন প্রশ্নে স্কালোনি সংক্ষেপে বলেন, ‘সবকিছুর ওপরই কিছুটা।’ আগামী ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ৩ ও ৬ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে যথাক্রমে বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে লড়বে তারা। মেসি ও নিকোলাস ওতামেন্দির মতো অভিজ্ঞদের বিদায়ের পর স্কালোনি এই দলটিতে তরুণদের প্রাধান্য দিয়েছেন। তিনি বলেন, ‘এই ম্যাচগুলো তরুণদের নিজেদের প্রমাণ করার সুযোগ।
দলে জায়গা পাওয়াটা ওদের যোগ্যতারই ফল। আশা করি ওরা এই সুযোগের সদ্ব্যবহার করবে।’ নতুন ডেকে নেওয়া ফুটবলারদের মধ্যে রয়েছেন ডিফেন্ডার টমাস পালাসিওস, রোমান ভেগা ও ভালেনতিন গোমেস; মিডফিল্ডার তোবিয়াস আন্দ্রাদা, এজেকিয়েল ফের্নান্দেস ও সান্তিয়াগো সিমন এবং উইঙ্গার লিওনেল ফ্লোরেস।