মেসির দুর্দান্ত গোলেও জিততে পারল না ইন্টার মায়ামি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ September, ২০২৬

মেসির দুর্দান্ত গোলেও জিততে পারল না ইন্টার মায়ামি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ September, ২০২৬ |
মেজর লিগ সকারের (এমএলএস) শীর্ষ দল ন্যাশভিলের বিরুদ্ধে লিওনেল মেসির গোল করার চোখধাঁধানো ধারা অব্যাহত থাকলেও জয় পেল না ইন্টার মায়ামি। রোববার ইস্টার্ন কনফারেন্সের শীর্ষ দুই দলের হাইভোল্টেজ লড়াইটি ২-২ ব্যবধানে ড্রয়ে শেষ হয়েছে। মিয়ামির নু স্টেডিয়ামে ম্যাচের ৬২ মিনিটে এক নান্দনিক বাঁকানো শটে গোল করে মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন মেসি। তবে যোগ করা সময়ে ন্যাশভিলের ইংলিশ স্ট্রাইকার স্যাম সুরিডজ কাছ থেকে বল জালে জড়িয়ে মিয়ামির জয়ের স্বপ্নে জল ঢেলে দেন। ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে ন্যাশভিলের বিরুদ্ধে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে অবিশ্বাস্য ১৭টি গোল করলেন ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন জাদুকর। রোববারের ম্যাচে মিয়ামির ভাগ্য সঙ্গ দিলে

মেসির গোলের সংখ্যা আরও বাড়তে পারত। ম্যাচের ৫০ মিনিটে তার এক জোরালো শট ক্রসবারের নিচে লেগে ফিরে আসে। এরপর ৭৮ মিনিটে মেসির আরও একটি শট পোস্টে লেগে প্রতিহত হয়। এমনকি সুরিডজ সমতা ফেরানোর ঠিক আগেই মেসির নেওয়া এক প্রচেষ্টা গোললাইন থেকে হেড করে ক্লিয়ার করেন ন্যাশভিলের রক্ষণভাগের খেলোয়াড় জেইসন প্যালাসিওস। নিয়মিত মৌসুমের আর ৯টি ম্যাচ বাকি থাকতে এই ফলাফলের পর ইস্টার্ন কনফারেন্সের শীর্ষ স্থানে থাকা ন্যাশভিলের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে পড়ল মিয়ামি। এর আগে ম্যাচের শুরুতেই মায়ামিকে চমকে দিয়েছিল ন্যাশভিল। খেলার চতুর্থ মিনিটে অফসাইডের ফাঁদ এড়িয়ে নিচু শটে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন সুরিডজ। তবে প্রথমার্ধের মাঝপথেই ম্যাচে সমতা ফেরায় মায়ামি। যেখানে বড়

অবদান ছিল মেসির। এই বিশ্বকাপজয়ীর ইন-সুইঙ্গিং কর্নার ক্লিয়ার করতে গিয়ে নিজের জালেই বল জড়িয়ে দেন ন্যাশভিল ডিফেন্ডার রিড বেকার-হোয়াইটিং। দ্বিতীয় পর্বের মাঝামাঝি সময়ে মায়ামিকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান মেসি। ডি-বক্সের প্রান্তে সাবেক আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো দে পলের সঙ্গে চমৎকার বোঝাপড়ায় বল পেয়ে কোনাকুনি শটে ন্যাশভিল গোলরক্ষক ব্রায়ান শোয়াককে পরাস্ত করেন তিনি। তবে ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করায় শেষ পর্যন্ত চড়া মাশুল গুনতে হয় মিয়ামিকে। ইনজুরি টাইমে সমতা এনে মায়ামির কাছ থেকে ১ পয়েন্ট কেড়ে নেয় ন্যাশভিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ কোটি টাকা মূল্যের খাস জমি দখল করে জামায়াত আমিরের বহুতল ভবন নির্মাণ পিরোজপুরে পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতীদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ এই বেনিন কারা? শ্রমিক নেতৃবৃন্দের মুক্তি ও ওসি প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা সংগঠনের ক্ষমতার দাপটে ফাউ খাওয়ার ধুম, বকেয়া টাকা চাইলে ক্যান্টিন বন্ধের হুমকি চবি ছাত্রদল নেতার ব্যানারে অতি ক্ষুদ্র অক্ষরে শেখ হাসিনা সরকারের শিক্ষকবিষয়ক স্লোগান: প্রধান শিক্ষক আটক, রাজনৈতিক মামলা সাংবাদিকতার কারণে রূপা-বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির আড়াই বছরে টি-টোয়েন্টিতে চার অধিনায়ক বদল করল পাকিস্তান সুনামগঞ্জে চাঁদাবাজির সময় জামায়াতের রোকন ও দৈনিক সংগ্রামের প্রতিনিধিকে গণধোলাই কুমিল্লায় বিএনপির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ: যুবদল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধেই মামলা নিউইয়র্কে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন ৩ দিন ধরে নিখোঁজ বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ বাসা থেকে মব করে যুব মহিলা লীগ নেত্রী শারমিনকে আটক, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে উদ্বেগ ৬ মাসে অন্তত ১৮৭ শিশু যথেচ্ছ গ্রেপ্তার, ১২৭ জন সন্ত্রাসবিরোধী আইনে: মানবাধিকার সংস্থা জেএমবিএফের উদ্বেগ বিদায়ী ম্যাচে প্রস্তুত মেসি সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর প্রয়াণে ছাত্রলীগের গভীর শোক ও শ্রদ্ধাজ্ঞাপন “তৃতীয় বিশ্বের নরক” থেকে অভিবাসন নিষিদ্ধের বিল নিয়ে ন্যান্সি মেইস: ভাষা ও নীতি দুটোই বিতর্কের কেন্দ্রে, মার্কিন জনমত বাড়ছে বিশ্ব শিক্ষক দিবসে মব ও নিপীড়নের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান বাংলাদেশ ছাত্রলীগের পুঞ্জীভূত লোকসানে ২২ ব্যাংক, ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা বোমা মেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি