মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৬

মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৬ |
আর্জেন্টিনা জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসর পুরো বিশ্বকে চমকে দিয়েছে। এর মাধ্যমে আলবিসেলেস্তের এক সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটল। এই কারণে বুধবার নিজেদের অফিসিয়াল বুলেটিনে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, আগামী সপ্তাহান্তে স্থানীয় ফুটবলের সব ম্যাচে জাতীয় দলের ইতিহাসের সেরা খেলোয়াড়ের ক্যারিয়ারকে সম্মান জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই উদ্যোগে কী আছে? পরিকল্পনা অনুযায়ী, পুরুষ ও নারী উভয় বিভাগের সব ক্যাটাগরির ম্যাচে (একাদশ ফুটবল, ফুটসাল ও বিচ ফুটবল) প্রথমার্ধের ১০ মিনিটে খেলা থামানো হবে। এরপর রোজারিওর এই তারকার আর্জেন্টিনার জার্সিতে কাটানো সময়কে সম্মান জানিয়ে এক মিনিট করতালি দেওয়া হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাত ৯টা ১৫ মিনিটে কর্দোবায় অনুষ্ঠেয় আর্জেন্টাইন কাপের ম্যাচে ভেলেজ

ও বোকার লড়াইয়েও এই নিয়ম কার্যকর হবে। এএফএর পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে আরও বলা হয়েছে, ‘একইভাবে, যেসব স্টেডিয়ামে স্ক্রিন আছে, সেখানে ম্যাচ শুরুর আগে অ্যাসোসিয়েশনের প্রাতিষ্ঠানিক ভিডিও প্রচার করতে হবে।’ মাঠে খেলোয়াড়দের দেওয়া এই সম্মাননার পাশাপাশি, গ্যালারি থেকে দর্শকরাও করতালি, উল্লাস, পতাকা এবং ইন্টার মায়ামির এই ফরোয়ার্ডকে নিয়ে গান গেয়ে এই উদ্যোগে সঙ্গী হবেন বলে আশা করা হচ্ছে। দশম মিনিটকেই বেছে নেওয়ার পেছনে একটা বিশেষ কারণ আছে। জাতীয় দলে খেলার বেশিরভাগ সময় ৩৯ বছর বয়সী এই ফুটবলার পরেছেন সেই আইকনিক ১০ নম্বর জার্সি। জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ (২০৭) এবং সবচেয়ে বেশি গোলের (১২৫) মালিকও তিনি। উল্লেখ্য, গত সোমবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা আবেগঘন

চিঠি প্রকাশ করে আর্জেন্টিনার সঙ্গে নিজের অধ্যায়ের সমাপ্তি টানেন রোজারিওর এই তারকা। সেই চিঠিতে তিনি নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন এবং আর্জেন্টাইন দর্শকদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। দেশের মাটিতে আর্জেন্টিনার জার্সি গায়ে বিদায়ী ম্যাচ খেলার সুযোগ তিনি পাবেন কি না, সেটা এখনো জানা যায়নি। তবে পুরো আর্জেন্টাইন ফুটবল থেকে প্রাপ্য এই সম্মাননা লিও ঠিকই পাচ্ছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদনঃ “কেন ডিসেম্বরেই ঢাকায় ফিরতে চান শেখ হাসিনা?” নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার না খেলেই কীভাবে এশিয়ান গেমসে পদক নিশ্চিত বাংলাদেশের জিন্নাতের ট্রাম্পের সাথে সাক্ষাতে ব্যর্থ হলেও হাইতির প্রধানমন্ত্রীর দেখা পেলেন তারেক রহমান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুরের ‘সৌজন্য সাক্ষাৎ’ আওয়ামী লীগ নেতাকে না পেয়ে কিশোর সন্তানকে টেনেহিঁচড়ে ধরে নিয়ে গেল ডিবি পুলিশ বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন আজ সিঙ্গেল ডে, নিজের সাথে ভালোবাসাবাসির দিন হামে একদিনে ঝরল আরও ১১ শিশুর প্রাণ: টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৬ মাসেও কমেনি সংক্রমণ, মান প্রশ্নবিদ্ধ