মেসিকে নিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৪

মেসিকে নিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৪ |
কোপা আমেরিকার ফাইনালে পাওয়া চোট কাটিয়ে অবশেষে আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। সবশেষ আন্তর্জাতিক বিরতিতে চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলা হয়নি তার। এই মাসে বিশ্বকাপ বাছাইয়ের আরও দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ১১ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৬ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দুটির জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। কলম্বিয়ার বিপক্ষে কোপার ফাইনালে লিগামেন্ট পাওয়া চোট কাটিয়ে সে দলে ফিরেছেন মেসি। এর আগে নিজের ক্লাব ইন্টার মায়ামির হয়ে মাঠে ফেরেন এই মহাতারকা। মেসির মতোই চোট থেকে সেরে উঠে দলে জায়গা করে নিয়েছেন ফুলব্যাক নিকোলাস তালিয়াফিকোও। কাফ ইনজুরিতে তাকেও কিছুটা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছিল। তবে এবারের আর্জেন্টিনা স্কোয়াডে সবচেয়ে বড় চমক

হয়ে এসেছে তরুণ নিকো পাজের নাম। অনূর্ধ্ব-২০ দলে খেলা এই মিডফিল্ডারকে প্রথমবার জাতীয় দলে ডেকেছেন স্কালোনি। পাজ এর আগে ২০২২ বিশ্বকাপের জন্য ঘোষিত ৪৮ জনের প্রাথমিক দলে ছিলেন। নিকো পাজের বাবা পাবলো পাজ আর্জেন্টিনার হয়ে ১৯৯৮ বিশ্বকাপে খেলেন। এদিকে ফিফার নিষেধাজ্ঞার এই মাসের আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের জার্সি গাঁয়ে চড়ানো হবে না আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের। এমির বদলি হিসেবে অবশ্য নতুন কাউকে নেওয়া হয়নি। স্কোয়াডের নিয়মিত গোলরক্ষকদের উপরই আস্থা রেখেছেন স্কালোনি। আর্জেন্টিনা স্কোয়াড জেরোনিমো রুয়ি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেজ, গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালেরদি, হেরমান পেতসেয়া।, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনিয়া, নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো

ডে পল, এজেকিয়েল পালাসিওস, এনজো ফার্নান্দেজ, জিওভান্নি লো সেলসো, তিয়াগো আলমাদা, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেস, নিকো পাজ, পাউলো দিবালা, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, ভালেন্তিন কারবোনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা