মেলবোর্নে অনিশ্চিত ভারতের ‘ঘুম হারাম’ করা হেড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪

মেলবোর্নে অনিশ্চিত ভারতের ‘ঘুম হারাম’ করা হেড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ |
ভারতের মাথাব্যথার কারণ হয়ে উঠেছেন ট্রাভিস হেড। রোহিত শর্মা-জাসপ্রিত বুমরাহদের চিন্তায় পুরো অস্ট্রেলিয়া দল একদিকে এবং ট্রাভিস হেড অন্যদিকে। তবে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগে সামান্য স্বস্তির খবর পেয়েছে ভারত। সিরিজের চতুর্থ টেস্টে অনিশ্চিত ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ার হেড কোচ ম্যাকডোনাল্ড দুর্দান্ত ছন্দে থাকা ব্যাটারের চতুর্থ টেস্টে খেলার ভালো সম্ভাবনাই দেখছেন। ট্রাভিস হেড তিন টেস্টের পাঁচ ইনিংসে ৪০৯ রান করেছেন। বড় বড় দুই সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। এর আগে ভারতের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন তিনি। গত বছরের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও বিধ্বংসী এক সেঞ্চুরি করেন। মেলবোর্ন টেস্টের আগে পাঁচে ব্যাট করা বাঁ-হাতি ব্যটার হেডের ঊরুর মাংসপেশিতে টান লেগেছে। তিনি

আলাদা অনুশীলন করেছেন। তার দৌড়াতে খুব একটা অসুবিধা হচ্ছে না বলেও জানিয়েছেন অস্ট্রেলিয়া নারী দলের পর পুরুষ দলেও কোচ হয়ে দুর্দান্ত সাফল্য পাওয়া ম্যাকডোনাল্ড। তিনি বলেন, ‘হ্যা, সে কিছু বিষয়ে কাজ করছে। আপনারা হয়তো নেটে সেটাই দেখে থাকবেন। তাকে নিয়ে আপাতত শঙ্কা নেই। তবে এখনো সে (মেডিকেল বিভাগের) আনুষ্ঠানিক ছাড়পত্র পেয়েছে কিনা নিশ্চিত নই। এখানে আমি তার অনুশীলন দেখিনি। তবে আত্মবিশ্বাসী যে, সে খেলবে। ব্যাট হাতে সে ভালো টাচে আছে। আমার দিক থেকে তার খেলা নিয়ে কোন শঙ্কা নেই।’ মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অভিষেক হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ১৯ বছর বয়সী ওপেনার স্যাম কনসটাসের। কোচ ম্যাকডোনাল্ড জানিয়েছেন, দলের বৈঠকে তরুণ ওপেনারের খেলার বিষয়টি

সকলকে জানিয়েছেন তিনি। যাতে দলের মধ্যে তাকে নিয়ে পরিষ্কার ধারণা থাকে। কনসটাসের ব্যাটিং নিয়ে খুশি বলেও উল্লেখ করেছেন অজি কোচ। তরুণ এই ব্যাটারের প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করার অসাধারণ ক্ষমতা আছে বলেও উল্লেখ করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু