মেট্রোরেলের টিএসসি স্টেশন ১৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ December, ২০২৪

মেট্রোরেলের টিএসসি স্টেশন ১৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ December, ২০২৪ |
আগামী ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি পর্যন্ত মেট্রোরেলের টিএসসি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ চার দিন টিএসসি স্টেশন বন্ধ রাখা হবে৷ রোববার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। প্রক্টর বলেন, দেশের ল এন্ড অর্ডার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার এক সভায় আমি উপস্থিত ছিলাম। সেখানে আমি ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে মেট্রোরেলের টিএসসি স্টেশন ৪ দিন বন্ধ রাখার জন্য সুপারিশ করেছি। এসময় যোগাযোগ সচিব মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালকে তাৎক্ষণিকভাবে এই ৪ দিন

স্টেশনটি বন্ধ রাখতে বলেছেন। এ বিষয়ে শিগগিরই মেট্রোরেলকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে। তিনি বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ৬টি পয়েন্ট চাইলেই বন্ধ করতে পারি। কিন্তু ঠিকই মেট্রো স্টেশন দিয়ে লোকজন চলে আসবে। তাই আমরা মেট্রোরেলের টিএসসি স্টেশন বন্ধের সুপারিশ করলে সেটা গৃহীত হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন