মেজর ডালিমের পর এবার ইলিয়াসের টকশোতে আসছে কর্নেল রাশেদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৫

মেজর ডালিমের পর এবার ইলিয়াসের টকশোতে আসছে কর্নেল রাশেদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৫ |
কিছুদিন পূর্বেই সাংবাদিক ইলিয়াস হোসেনের টকশো তে হাজির হয়েছিলেন মেজর ডালিম। সেই একই ধারায়, এবার সাংবাদিক ইলিয়াস হোসেনের শো তে হাজির হবেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম রাশেদ চৌধুরী। সোমবার (২০ জানুয়ারি) নিজের ভ্যারিফাইড ফেসবুক পেইজে কর্ণেল (অব.) রাশেদ চৌধুরীর ছবি যুক্ত করে একটি স্ট্যাটাসের মাধ্যমে নিজেই একথা জানান সাংবাদিক ইলিয়াস। সেই পোস্টে ইলিয়াস হোসেন উল্লেখ করেন, "৭৫ এর আরেক বীর যোদ্ধার সাথে দেখা হবে ২৪ শে জানুয়ারি বাংলাদেশ সময় শুক্রবার রাত ৯ টায়।" শো টি সরাসরি তার নিজস্ব ফেইসবুক পেইজ থেকেই প্রচারিত হবে বলেও জানান তিনি। Travel packages অনুষ্ঠানটি প্রচারিত হবে ২৪ শে জানুয়ারি, রাত ৯

টায়। উল্লেখ্য, লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম রাশেদ চৌধুরী শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি ছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন। শেখ মুজিব হত্যা মামলায় দীর্ঘদিন রাশেদ চৌধুরী মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নিজেকে নিরাপদে রাখতে সক্ষম হন। তাকে ফিরিয়ে আনতে বারবার কূটনৈতিক কথা চালাচালি হলেও সক্ষম হয় নি শেখ হাসিনা সরকার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’