মেছে ডিম ও মুরগির দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৫

মেছে ডিম ও মুরগির দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৫ |
কমেছে ডিম ও মুরগির দাম। এ ছাড়া বাজারে সবজির বাড়তি সরবরাহ থাকায় সেটির দামও কমেছে। এতে ক্রেতাদের মধ্যে স্বাচ্ছন্দ্য দেখা গেছে আজ শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর নয়াবাজার, কারওয়ান বাজার, ধানমণ্ডি, মিরপুর, মুগদা, শনির আখড়াসহ বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। সবজির বাজারে দেখা গেছে, বাজারে প্রতি কেজি বেগুন ৫০ থেকে ৬০ টাকা, করলা ৪০ টাকা, বরবটি ৬০ টাকা, মুলা ২০ টাকা, লতি ৫০ থেকে ৬০ টাকা ও পটল ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি পেঁপে ৩৫ টাকা, গাজর ৩৫ থেকে ৪০ টাকা, ক্ষিরাই ৪০ টাকা, কাঁচা টমেটো ৩০ থেকে ৪০ টাকা, দেশি পাকা টমেটো ৫০ টাকা, শিম ২৫

টাকা, শালগম ২০ টাকা ও শসা বিক্রি হচ্ছে ৩০ থকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি ধনেপাতা ২০ থেকে ৩০ টাকা, পেঁয়াজের কলি ২৫ টাকা, পাতাসহ পেঁয়াজ ৩০, নতুন আলু ৩০ থেকে ৩৫ টাকা ও পুরাতন আলু বিক্রি হচ্ছে ৫০ টাকায়। আর মানভেদে প্রতি পিস ফুলকপি ২০ থেকে ২৫ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, ব্রকলি ৩০ থেকে ৪০ টাকা এবং লাউয়ের জন্য গুনতে হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ থেকে ৭০ টাকায়, আর পাইকারিতে ৪০ থেকে ৬০ টাকা। এ ছাড়া বাজারে লালশাকের আঁটি ১০ টাকা, পুঁইশাক ২৫ থেকে ৩০ টাকা, লাউশাক ৩০ টাকা, মুলাশাক ১০

টাকা, কলমিশাক ১০ টাকা ও পালংশাক বিক্রি হচ্ছে ১৫ টাকায়। প্রতি কেজি দেশি মুড়িকাটা পেঁয়াজ ৫৫ টাকা ও পুরোনো দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকার ওপরে। অন্যদিকে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত। মুরগি ও ডিমের বাজারে গিয়ে দেখা গেছে, প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা ও সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৪০ টাকায়। এ ছাড়া প্রতি কেজি দেশি মুরগি ৫৫০ থেকে ৬০০ টাকা, সাদা লেয়ার ২৩০ টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে ২৯০ থেকে ৩০০ টাকায়। আর জাতভেদে প্রতি পিস হাঁস বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকায়। এ ছাড়া প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০

থেকে ৮০০ টাকায়। এ ছাড়া প্রতি কেজি খাসির মাংস ১ হাজার ৫০ টাকা থেকে ১ হাজার ১০০ টাকা ও ছাগলের মাংস বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়। প্রতি ডজন লাল ডিম ১৩৫ থেকে ১৪০ টাকা ও সাদা ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। আর প্রতি ডজন হাঁসের ডিম ২৩৫ থেকে ২৪০ টাকা ও দেশি মুরগির ডিম ২২০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজারে দেখা গেছে, পাবদা মাছ প্রতি কেজি ৩৫০ থেকে ৪০০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, ছোট রুই ২৫০ টাকা, চার থেকে পাঁচ কেজি ওজনের রুই ৪৫০ টাকা, টেংরা ৬৫০ টাকা, চাষের শিং ৪৫০ টাকা, পাঙাশ আকারভেদে ১৮০ থেকে ২০০ টাকা কেজি

বিক্রি হচ্ছে। কার্প মাছ ২২০ থেকে ২৪০, সরপুঁটি ২০০, চিংড়ি ৮০০, মলা মাছ ৩৫০ টাকা ও শোল মাছ বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১০০ টাকা কেজিতে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল